যদি সন্ধ্যা নামে কখনো / দ্বীপ সরকার
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যদি সন্ধ্যা নামে কখনো
দ্বীপ সরকার
যদি সন্ধ্যা নামে কখনো
জীবনকে বলে দেবো
আঁধার শিখে নিস,
এই আঁধার গহবরে বিরান হবার
কতোনা গল্প ছুঁয়ে যায়,
কতোবার পরাজয় ঘটলো বয়সের,
কতোবার পরাজয় ঘটলো
গোধূলীবেলার রেখাচিত্রের,
তবু আঁধারকে জীবন ভেবে
জয় খুঁজি দিবালোকেই।
গাণিতিক সুত্রকে শত্রু ভেবে শিখা
হয়নি জীবন বোধের সমীকরণ,
কেবল অবেলায় এসে শিখে যাই
সন্ধ্যে সন্ধ্যে পাঠ।
যদি এভাবে সন্ধ্যা এসে
উপলব্ধিতে কূলুপ এঁটে
ঢেকে দেয় আঁধার,
তবু প্রজন্মের ডাকে সলোক সাজাবো
ঘরে ঘরে।
জীবনকে মাপতে গিয়ে
হোঁচট খেয়ে ফিরে আসি
সন্ধ্যা নামার আগেই,
তবু সন্ধ্যা নামে, আঁধার নামে
যোগ বিয়োগের বৃত্তান্ত
ঝুলে থাকে গোধূলী সময়।
লেখাঃ ২৪/১২/১৫ইং
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন