কবিতা তুমি চলে এসো
অনেক দিন লিখিনা কিছু।
.
রামপাল আসবে সুন্দর বনের লাবণ্যতা মাড়িয়ে
এই সুখকর দিনের বার্তা
কলমের ডগায় ভরিয়ে
দ্রোহের খামে।
.
জঙ্গি খামে রক্তখেকো কুত্তার মিছিল গোপনে
প্রকাশ্যে, ধর্মের দাবি তুলে
নীতির মাল্য ছিঁড়ে
ভুলের দামে।
.
চেনা পথের ধুলো থুয়ে ভিন্ন পথের ধুলো মেখে
তায়াম্মুম শেখো - শেখো পবিত্র
রাষ্ট্রের মুন্ডহীন মাথায়
কিছুটাতো ঘামে।
.
কবিতা তুমি চলে এসো
অনেক দিন বাদে....
তুমি এলে ঘুণপোকাদের নিস্তার নেই।
.
লেখাঃ ০৬/৯/১৬ইং
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




