এ বছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন নারী। এর মধ্যে লাইবেরিয়ার দুইজন এবং ইয়েমেনের একজন।
রয়্যাল সুইডিশ একাডেমী অফ সায়েন্স শুক্রবার এ পুরস্কার বিজয়ী হিসাবে এলেন জনসন-শারলিফ (লাইবেরিয়ার প্রেসিডেন্ট), তারই স্বদেশী শান্তি কর্মী লেমা বোয়িসহ এবং ইয়েমেনের নারী অধিকার ও গণতন্ত্রপন্থি কর্মী তাওয়াকুল কারমান এর নাম ঘোষণা করেছে।
অহিংস আন্দোলন এর মাধ্যমে নারীর নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠার কাজে নারীর পূর্ণ অংশগ্রহণের চালিয়ে যাওয়ার জন্য তারা এ পুরস্কার পেলেন।
শারলিফ আফ্রিকার প্রথম নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান, বোয়ি একজন শান্তি কর্মী এবং তাওয়াকুল কারমান ইয়েমেনে গণতন্ত্রপন্থী আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তি।
সূত্র: bdnews24.com, Internet

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

