somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূন আহমেদ : স্মরি তোমায়, বিনম্র শ্রদ্ধায়- হে যাদুকর

২০ শে জুলাই, ২০১২ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময়
চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়"

যাদুর কাঠির ছোয়ায় গত চার দশক বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ সৃষ্টি করেছেন অসংখ্য পাঠক।

"মেঘ বলেছে যাব যাব
রাত বলেছে যাই
সাগর বলে কূল মেলেছে
কিনারা তার নাই..."

স্কুলে সম্ভবত এইটে পড়ি। মনে পড়ছে না কীভাবে বইটি হাতে এসেছিলো। সম্ভবত "অনন্ত অম্বরে"- এক পাতা, দু পাতা ...কখনও ঠোটের কোনে এক চিলতে বাকা হাসি, আবার কখনও সে কাচা বয়সে গাল বেয়ে অশ্রুধারা... এভাবেই শুরু। তারপর এ উপন্যাস সে উপন্যাস... কখনও নিজেকে হিমু ভাবতে ভালবাসতাম, কখনও বা হাসান (মেঘ বলছে যাব যাব) কিংবা হাল আমলে মিশির আলী। শুরু এভাবে - তার পর আস্তে আস্তে চারদিকে চোখ মেলে তাকানো...

" ...আমি চোখ মেলিলুম আকাশে জ্বলে উঠলো আলো পুবে- পশ্চিমে।"

মনে হতো যদি শ্রীকান্তের ইন্দ্র হতে পারতাম কিংবা থাকতো আমার একটা দিদি (শ্রীকান্ত)...., যোগাযোগের কুমুর জন্য কী মায়া.., কতদিন ভাবনার আকশজুড়ে উড়াউড়ি করছে দীপাবলী (সাতকাহন)।

"...বাইরের আকাশের শীতে
নক্ষত্রের হইতেছে ক্ষয়
নক্ষত্রের মত হৃদয়
পড়িতেছে ঝড়ে
ক্লান্ত হয়ে শিশিরের মত শব্দ করে।"

হুমায়ূন বাস করতেন ধানমন্ডীর "দখিন হাওয়া" । ঢাকার অদূরে গাজীপুরের স্থাপিত বাগান বাড়ী নূহাশ পল্লীতে কাটত তার বেশির ভাগ সময়। তিনি রসিকতা প্রিয় মজলিশী মানুষ ছিলেন। নিরবে মানুষের স্বভাব-প্রকৃতি ও আচার-আচরণ পর্যবেক্ষণ করা ছিল তার শখ। এ প্রসঙ্গে তার একটি বইয়ের উৎসর্গ স্মরণ করা যায়। ডা: এজাজ সম্পর্কে লিখেছেন- হাসির কোন প্রসঙ্গে সে আড়ালে গিয়ে হেসে গম্ভির মুখে পুনরায় মজলিসে যোগদান করতেন।

"দীপ জ্বেলে দীর্ঘ ছায়া নিয়ে
বসে আছো সন্ধায় কজনা,
হয়তোবা কাছে আসি, হয়তোবা দূরে বসি
সে সবই ইচ্ছাহীন দৈবের ঘটনা।..."

স্বল্পবাক লাজুক প্রকৃতির এ মানুষ সাহিত্য পরিমণ্ডলের সঙ্কীর্ণ রাজনীতি বা দলাদলিতে থেকে সবসময় দূরেই ছিলেন। বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও তিনি অন্তরাল জীবন-যাপনে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। তিনি ভালবাসতেন ছবি আকতে। বাংলাদেশে তাঁর প্রভাব তীব্র ও গভীর; জাতীয় বিষয়ে কিংবা সঙ্কটে প্রায়ই তাঁর বক্তব্য সংবাদ মাধ্যমসমূহ গুরুত্বের সঙ্গে প্রকাশ হতো।

পৃথিবীটা কী অদ্ভুত। মানুষ কত শত জটিল অসুস্থতা নিয়ে ১০ বছর ২০ বছর.... অথচ হুমায়ূন ১ বছরও থাকলেন না.....

"ফিরিয়া মৃত্যুর পিছে, ফিরে পেতে নাহি মিছে
সে কী আমাদের
পলেক বিচ্ছেদ হায়, তখনই তো বুঝা যায়
সে যে অন্তরের।"
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১২ বিকাল ৩:০১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×