somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংসদদের মধ্যে ৯৭ শতাংশই নেতিবাচক কার্যক্রমে জড়িত :-/ :(( :((:((:((:((

১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংসদদের মধ্যে ৯৭ শতাংশই নেতিবাচক কার্যক্রমে জড়িত বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

এর মধ্যে ৫৩ দশমিক ৫ শতাংশ সরাসরি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব অপরাধের মধ্যে আছে—হত্যা, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও প্রতারণা।


নবম জাতীয় সংসদের ১৪৯ জন সাংসদের ওপর এ গবেষণা চালানো হয়। সাতটি বিভাগের ৪২টি জেলায় ৪৪টি দল আলোচনার মাধ্যমে এ তথ্য সংগ্রহ করে। এসব দলে অংশ নিয়েছে ৬০০ জন। তাঁদের মধ্যে শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবী, গণমাধ্যমকর্মী ও অন্যান্য পেশাজীবী ছিলেন।

নেতিবাচক কার্যক্রমে জড়িত সাংসদদের মধ্যে ৮১ দশমিক ৮ শতাংশ স্থানীয় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ, জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ ও বদলি নিয়ন্ত্রণের মাধ্যমে প্রভাব সৃষ্টি করেন। ৭১ দশমিক ৭ শতাংশ সাংসদ ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের ঠিকাদারি প্রতিষ্ঠান বা অন্যের লাইসেন্স ব্যবহার করে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করেন।

গবেষণায় অন্তর্ভুক্ত সাংসদদের মধ্যে ৮ দশমিক ৪ শতাংশ ঢাকা শহরে নিজের বা স্ত্রীর নামে একাধিক জমি ও ফ্ল্যাট থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামার মাধ্যমে সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন।
গবেষণায় আলোচিত ১৪৯টি আসনের সাংসদদের মধ্যে পুরুষ ১৪১ জন (৯৪.৬%) ও নারী সদস্য আটজন (৫.৪%) এবং সরকারদলীয় সাংসদ ১৩৬ জন (৯১.৩%, যা সরকারদলীয় মোট সদস্যের ৪৩.৯%) ও বিরোধীদলীয় সাংসদ ১৩ জন
(৮.৭%)। সরকারদলীয় সাংসদদের মধ্যে মন্ত্রী বা প্রতিমন্ত্রী ২৭ জন (১৮.১%)।

৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×