somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন বিচার হবে না, এভাবেই চলতে থাকবে

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল যে এলাকাগুলাতে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে সেখানে খোঁজ নিলে দেখা যাবে হামলার প্রধান হোতা যারা,
তারা হয় সে এলাকার ক্ষমতাধর সরকারদলীয় বা বিরোধীদলীয় ব্যাক্তিবর্গ বা তাদের আত্মীয়স্বজন,
এলাকার ধর্মীয় নেতা,
ধর্মীয় সংগঠনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ,
ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক,
থানায় নিয়মিত চাঁদা দানকারী।

ঘুষ/দুর্নীতি’র হারাম টাকা হালাল করার জন্য শেষ বয়সে তারা ধর্মের কাজে ব্যবহার করে এবং হজ্জ –ওমরাহ করে এসে এলাকায় বিপুল সম্মান-পরিচিতি অর্জন করে।
পরবর্তীতে কিছু "হিন্দু-মালাউন" খতম করে বেহেশতের ফ্ল্যাট বুকিং এর কিস্তি পরিশোধ করে, দুনিয়াতেও গনিমতের মাল হিসেবে হাসিল করে জায়গা জমি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন সেইসব সাম্প্রদায়িক আক্রমণের হোতাদের বিরুদ্ধে তদন্তে নামে,
স্থানীয় পুলিশ প্রশাসন তদন্ত শুরু করতেই সেই তদন্ত শুরুতেই শেষ হয়ে যায়।

ধর্মীয় বুজুর্গ ব্যক্তিগণ পুলিশকে একটি কথাই বলে,
"আপনিও মুসলমান, আমিও মুসলমান।
এখন ভেবে দেখেন আপনি কি ঐ হেন্দু মালাউনদের পক্ষে থাকবেন নাকি আল্লার পথে।
নবীর পথে নাকি কাফেরদের পথে?"
এই কথা বলার পরে আমাদের ঈমানদার পুলিশ সাধারণত আর কিছু করে না।
কারণ তাদের চাকরির চাইতে পরকালের হুর-পরীর হাতছানি তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক তুচ্ছ "হিন্দু-মালাউন"দের কারণে তো আর দেশের প্রথম শ্রেণীর নাগরিক গণ্যমান্য ধর্মীয় বুজুর্গদের অপদস্থ করা যায় না!

তাই এই পর্যন্ত আমাদের দেশে কোন সাম্প্রদায়িক আক্রমণেরই তেমন কোন বিচার হয় নি।
কেউ ধরাও পরে নি।
যদিও আক্রমণের সময় হাজার হাজার লোক অংশ নিয়েছে,
কিন্তু সরজমিনে তদন্তের সময় পুলিশ কাউকে খুঁজে পায় না।
তবে আইনের হাত অনেক লম্বা হবার কারণে কিছু হিন্দু ঠিকই দেশছাড়া হয়।

যদিও কেউ ধরা পরে তখন ঐ আক্রমণ ও হত্যাকারী ধর্মান্ধ মৌলবাদীরা গোয়েন্দা পুলিশকে বলে,
"আপনারাও মুসলমান, আমরাও মুসলমান।
যেই কাজ আপনাদের করা উচিত ছিল, তা আমরা করছি।"
এই কথা শুনার পরে পুলিশ সদস্যদের মুসলমানিত্ব চাগার দেয়।
এরকম ঘটনায় সাধারণত তদন্ত সেখানেই শেষ হয়ে যায়।
অথবা দেখানোর জন্য কয়েকজন মাদ্রাসার ছাত্রকে ধরে আনা হয়, যারা আসলে দোষী নয়।
চার্জশীট এমনভাবে তৈরি করা হয় যা দিয়ে অপরাধীর একটা চুলও বাঁকা করা যাবে না।

তাই এভাবেই চলতে থাকবে,
আক্রমণ হতেই থাকবে এবং কারো কোন শাস্তি হবে না।
এবং শাস্তি না হওয়া আরো কয়েকটা আক্রমণের প্রেরণা তৈরি করবে।
আমাদের রাষ্ট্র নিজেই যেখানে মুসলমান,
আমাদের সরকার নিজেই যেখানে মুসলমান,
আমাদের সংবিধান নিজেই যেখানে মুসলমান,
আমাদের পুলিশ নিজেই যেখানে মুসলমান,
সেখানে সাম্প্রদায়িক আক্রমণের বিচার প্রার্থনা এক হাস্যকর বিষয়।

কোন বিচার হবে না,
যতদিন আমাদের রাষ্ট্র-সরকার-রাজনৈতিক দল মুসলমান নিজেদেরকে মুসলমান না ভেবে মানুষ ভাবতে পারবে,
এরকম হতেই থাকবে।

তবে দেশের নানা স্থানে সাম্প্রদায়িক আক্রমণের হোতাদের পুলিশ খুঁজে না পেলেও ব্লগে কে কি লিখেছে,
ফেসবুকে কে কোথায় লাইক দিয়েছে,
তা আমাদের চিন্তাপুলিশ ভালই খবর রাখে।

সাম্প্রদায়িক আক্রমণকারীরা ঘরবাড়ি জ্বালিয়ে দিল,
উপাসনালয় গুড়িয়ে দিল তাতে তারা অপরাধী খুঁজে পায় না,
উপাসনালয় ধ্বংস করা সম্ভবত ধর্ম অবমাননার পর্যায়ে পরে না!
অথচ ব্লগ/ফেসবুক ব্যবহারকারীর লাইক আর স্ট্যাটাস নিয়ে তারা মহা চিন্তিত থাকে।

এখন আবার নতুন নিয়ম করা হলো,
নেতানেত্রীর নামে কুৎসা রটালেই এখন মামলা হবে।
মামলা কে করবে?
ক্ষমতাসীন দল।
অর্থাৎ ক্ষমতাসীন দলের নেতানেত্রীরা এখন থেকে যেকোন সমালোচনা থেকে অব্যাহতি পাচ্ছে।
কারণ কোনটা সমালোচনা আর কোনটা কুৎসা,
সে বিষয়ে কিছু বলা হয় নি।
সেটা নির্ধারণ করবে পুলিশ, সেটা নির্ধারণ করবে সরকার।
স্বাভাবিকভাবেই বিরোধী দলের নেতাদের কুৎসায় তাদের কিছু যাবে আসবে না।
যেমন যায় আসে না বিভিন্ন ইসলামী ওয়াজ মাহফিলের নামে হিন্দু ইহুদী খ্রিষ্টানদের কুৎসিত সমালোচনায়।

যেমন কোন মামলা হয় না ডাক্তার আইজূ, পিয়াল, রাসেল রহমান, সেলিনা মওলা অসংখ্যবার বেগম খালেদা জিয়ার পুত্র কোকো আসলে ফালুর পুত্র কিনা তা নিয়ে নিম্নমানের রসিকতা করলে।

ভয়ংকর বিষয় হচ্ছে,
সরকার ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাদের এক ধরণের ইনডেমনিটি দিচ্ছে তথ্যপ্রযুক্তি আইনের মাধ্যমে।
নেতারা যাই করুক না কেন তাদের নিয়ে কিছু বলা যাবে না।
তাদের সমালোচনাকে কুৎসা হিসেবে গণ্য করা হবে কিনা তা যেহেতু কেউ জানে না,
তাই সে সব করা থেকে সকলেই বিরত থাকবে মামলা খাবার ভয়ে।
এই অস্বস্তি দিনশেষে বাক-স্বাধীনতা হরণ তো করবেই,
ধর্মীয় ও রাজনৈতিক মৌলবাদকেও শক্তিশালী করবে।
রাজনৈতিক দলগুলো হয়তো সেটাই চায়।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×