হয়তো একদিন আমারও হবে
নিজস্ব একটা DSLR
থাকবে হাতে দামি ROLAX ঘড়ি
শুধু থাকবেনা হাতে সময়
আর পেরিয়ে যাওয়া মুহুর্তেরা
ঐ DSLRএ বন্দী করার।
হয়তো একদিন আমিও চড়ে বেড়াব
রাস্তায় নিয়ে নিজস্ব অভিজাত TOYOTA CAR
আমার পাশের সিটটা হয়তো খালিই রবে,
তখন থাকবে না কেউ সেখানে বসাবার ।
হয়তো একদিন রাজধাণীর অভিজাত পাড়ায়
বিলাসবহুল সুউচ্চো দালানকোঠা-ও হবে আমার
অনন্তকাল ঐ দালানে
হয়তো সুযোগ হবে না থাকার।
হয়তো একদিন আমারও সামর্থ হবে
বাজারের দামি গীটার কেনার
হয়তোবা তখন করতে পারবো না স্বজোরে চিৎকার
বাজানোর ধৈর্য্য-ও হয়তো থাকবেনা তখন আর।
একদিন হয়তো আমার পথচেয়ে বসে রবে তুমি
হয়তো সেদিন আর ফিরবোনা আমি ।
হয়তো ঐ ‘একদিন’ এর দেখা পাওয়ার আগেই
সময় আসতে পারে আমার
এ পৃথিবীকে বিদায় জানাবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



