বিডিআরের রাইফেল স্কোয়ারটাও এখন সীমান্ত স্কোয়ার - আমার নতুন করে একটু দু:খ লাগলো
২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেকোন কারনেই হোক, বিডিয়ারকে আমি অনেক মিস করি। এই "মিস করি" টার অর্থ ভালোবাসা টাইপ অনুভূতিটা। আমি সবসময় পুলিশকে অপসন্দ বা এককথায় ঘৃণাই করতাম। সেনাবাহিনীদেরকে করতাম ইর্ষা। মনে হতো এরা শুয়ে বসে সুখে জীবন যাপন করতেছে। আমি ঠিক জানিনা। আমি আমাদের দেশের সেনাবাহিনীকে এমনিতে ভালোই বাসি। আমি ঘোরালো রাজনীতি নিয়ে ভাবিনা। সহজভাবে দেখি সরকারী দলগুলো বিদায় নেবার পরে ত্বত্ত্বাবধায়কের সময় সেনাবাহিনী সব মাস্তান আর গডফাদার আর ভয়ঙ্কর রাজনীতিবিদদের কঠিন ধোলাই দিতো। তাই, সেনাবাহীনিকে ভালোই লাগে।
কিন্তু এই বিডিয়ার নামটা সব ছাড়িয়ে বেশি ভালো লাগতো। এরা সরাসরি দেশের সীমানায় সার্বক্ষণিক জেগে আছে, পাহারা দিচ্ছে, আবার আমার দেশের বিডিয়াররা মারাত্তক দেশপ্রেমিক আর বীর-ও ছিলো। ভারতীয়রা আমাদের বিডিয়ারের সাথে যুদ্ধে পারতো না। আমরা জিততাম।
কিন্তু বিডিয়ার এখন আর নেই। আমার কষ্ট লাগে মাঝে মাঝে মনে পড়লে। আমি চাই, তারা আবার আগের মত আগের নামে ফিরে আসুক।
আজ লালমাটিয়ার দিক থেকে আসতেছিলাম আমি। শীতের কারনে বাসের সব জানালা বন্ধ থাকায় ভেতরটা গুমোট হয়ে ছিলো। আমি দমবন্ধ পরিবেশটা ভুলে থাকার জন্য কানে হেডফোন লাগিয়ে প্রিয় কিছু গান শোনার চেষ্টা করছিলাম। জিগাতলার মোড়টা পার হবার পর আমার চেখে পড়লো, নিয়ন সাইনে লেখা নামটা। সীমান্ত স্কোয়ার। তাহলে বিডিয়ার = বাংলাদেশ রাইফেলস এর রাইফেল টা সব কিছু থেকেই একেবারে কেড়ে নেয়া হয়েছে । রাইফেল ছাড়া আমার প্রিয় বিডিয়ার বাহিনীটা এখন আর সীমান্তে ভারতীয়দের সাথে যু্দ্ধে জিততে পারেনা। রাইফেলই যদি না থাকলো, কেমনে পারবে! আমার খারাপ লাগে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?
বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা...
...বাকিটুকু পড়ুন
ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১

একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।
সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।
অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি মায়া,
সব মায়ের...
...বাকিটুকু পড়ুন