somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বোরকার যন্ত্রনায় রাসতায় হাঁটোন যায় না"

২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কুমিল্লাতে ছিলাম কয়েকটা দিন। খালি খালি বইসা রইছি বলা যায়। স্রেফ উপস্থিতিটাই দায়িত্ব। মোবাইলে নেট চালাইনা, রেডিওর টিউন হয়না, টিভি নাই, এমনকি নিউজপেপারের পর্যন্ত দেখা পাইনা। দুনিয়ার আলস্য নিয়ে মস্তিষ্কে নানা কথা ঘুরপাক খায়। তার একটা হলো, কয়েকদিন আগে ইউটিউবে জাফর ইকবাল কে নিয়ে বানানো একটা ভিডিওর একটা সংলাপ - বোরখার জ্বালায় রাস্তায় হাটন যায় না


কুমিল্লা ইপিজেড এলাকায় ছিলাম। এমনিতেই এখানে ইবনে তাইমিয়া নামের একটা ইশকুল বা কলেজের লক্ষী লক্ষী মেয়েরা নেকাবে মুখ ঢেকে টমসম ব্রীজ রোডটা স্নিগ্ধ করে রেখেছে। এদের ইসকুল ড্রেসই নেকাব সহ মনে হয়। (তবে কাউকে কাউকে শুধু স্কার্ফেও দেখা গেছে)। সব মেয়েদের একেবারে সমান আর এক মনে হয়। খুবই ভালো লাগলো ব্যাপারটা।

আমার মাথায় যখন লাইনটা ঘুরপাক খাচ্ছিলো, তখন আমি আমার অফিসের বারান্দায় একটা চেয়ারে বসে রাস্তায় তাকিয়ে ঝিমাচ্ছিলাম। তখন ভাবলাম, দেখি তো চেক করে। ইবনে তাইমিয়ার ছাত্রীদের বাদ দিতে হবে। তাদের বাদ দিয়ে আমি লক্ষ্য করতে শুরু করলাম। পদব্রজে আসা, অটোরিক্সায় আসা, রিক্সায় আসা, সিএন্জিতে আসা আম্মাজানদের দিকে লক্ষ্য করে দেখলাম, প্রতি দশজনের নয়জনই হিজাব পড়া, স্কার্ফী বা নেকাব পড়া। আমি আলাদাভাবে আগে কখনো খেয়াল করিনি। আমি ব্যাপারটা নিয়ে ব্লগ লিখবো ভেবে মোবাইল থেকে ছবি তুলেছি। আমি অনেকগুলো ছবি তুলতেই থাকলাম। প্রতি দশটা ছবির অন্তত ৯ টাতেইই পর্দিনশীন হিজাবীরা। এবং সত্যি ব্যাপার হলো, আমি একসময় বিরক্ত হয়ে পড়লাম। কারন আমি কাজটা শেষ করতে চাচ্ছিলাম। আমি মনে সেট করে রেখেছি, হিজাব ছাড়া একটা মন মত ছবি যদি আসে, তখন ই আমি এটা শেষ করবো। পাচ্ছিলাম ই না। আমার মনে হয় অন্তত ৪৫ মিনিট ধরে আমি অপেক্ষায় করেছি।




এই ছবিগুলো আসার পর আমি ভেবেছিলাম শেষ করি। বিরক্তি লাগছিলো, কেন অন্যরকম রা আসছে না পথে। আমি ব্যাপারটা শেষ করতে চাচ্ছিলাম। কিন্তু ওনার কোলে নবজাতক দেখে পর্দাহীনতার বিষয় আরোপ করতে মন চায়লো না । আরো ছবি তুলতে লাগলাম।



তারপর আরো অপেক্ষা চলছিলো।



আমার ধৈর্যের বাঁধ ভাঙছিলো, তখন তারা এসেছেন ।

আমি মোবাইলের ক্যাপচার বাটনটা প্রেস করা বন্ধ করতে পারলাম অনেক অনেকক্ষণ পরে এই ভিউটা পেয়ে। মনে হলো যথেষ্ট অলস মস্তিষ্কের কারখানায় যথেষ্ট পাগলামী হয়েছে। এবার শেষ করা যাক।




আসলে কি এটা শুধু কুমিল্লার বাস্তবতা ? এত বোরকা, এত হিজাবের প্রসার ? এটা কি ইবনে তাইমিয়া ইশকুলের কারনে হলো নাকি সারা বাংলাদেশেই এই চিত্র বাড়ছে ? নারীদের ওপর নির্যাতন আর নিপীড়ন যত বড়ছে দিনদিন, তাদের হিজাবী হবার প্রবনতাও সম্ভবত সেভাবে বাড়ছে। কী জানি! মানুষের প্রকৃতির স্বাভাবিক দাবী আর প্রয়োজনই হয়তো ইসলামের বিধানগুলো।


সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১২
৩৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×