somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দু ক্লাশমেটদের সাথে পূঁজার অনুষ্ঠানে যোগ দিতে পারিনি

২৩ শে অক্টোবর, ২০১২ সকাল ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাসুলুল্লাহ সা নব্যুয়্যতের পূর্বে কৈশোরে কৌতুহলবশত এক বা দুইবার কুরাইশ মুশরিক পৌত্তলিকদের পূঁজা অর্চনা দেখতে অনুষ্ঠানস্থলে রওয়ানা দিয়েছিলেন বলে সীরাতে ইবনে হিশামে উল্ল্যেখ আছে। কিন্তু প্রতিবার ই পথিমধ্যে কোন গাছের ছায়ায় বিশ্রাম নিতে গিয়ে গভীর ঘুমে চলে যান তিনি এবং পৌত্তলিকতার নূন্যতম ছোঁয়া থেকেও আল্লাহ তাঁকে এভাবে রক্ষা করেন।

আজকের সময়ে যে মুসলমানরা শারদীয়, বিজয়া, ক্রিসমাস, স্বরস্বতী, দুর্গা প্রভৃতি অনুষ্ঠানে যোগ দেন এবং শুভেচ্ছা বিনিময় করে, তাদের মনে রাখতে হবে , পৃথিবীর মানুষকে একমাত্র সত্য দ্বীন আল্লাহর একত্ববাদের প্রতি আহবান জানানোর দায়িত্ব এই মুসলিম জাতিকে দেয়া হয়েছিল। এই দায় কেবল তাদের নয়, যাদের আপনারা মাওলানা মৌলভী বলে চিনেন, বরং এ দায়িত্ব প্রতিটি মুসলমান আদম সন্তানের। সেই দায়িত্ব পালন না করে এমনিতেই বিরাট জবাবদিহিতা ও আল্লাহর পাকড়াওয়ের ভয় রয়েছে। এর সাথে শিরক ও মূর্তিপূজার এই মহা সনাতন প্রাচীন পৌত্তলিকতার পাপে উত্সাহ দেবার জবাবদিহী যোগ হলে সেটা আরো ভয়াবহ হবে। অতএব সাবধান!

তাহলে অন্য ধর্মাবলম্বী ক্লাশমেট বা পরিচিতজনদের সাথে আমাদের ব্যাবহার কেমন হবে? অবশ্যই কোন ধরনের ঘৃণা ,অবজ্ঞা বা হিংস্রতার কথা ভাবাও যাবেনা। বরং সবসময়ে নিজের মধ্যে একটা আফসোস এবং অপরাধবোধ থাকা দরকার কারন আমরা ঠিকভাবে তাদের কাছে স্রষ্টার পরিচয় উপস্থাপন করতে পারিনি বলেই ইসলামের মত একটা সর্বাধুনিক ও জীবন্ত জীবনব্যাবস্থা থাকার পরেও তারা আজও এই নেয়ামত থেকে বঞ্চিত। তাদের প্রতি আমাদের আচরণ হতে হবে সহানুভূতিতে পরিপূর্ণ। সুযোগ পেলেই বুদ্ধিমত্তার সাথে বন্ধুত্ত্ব বজায় রেখে তাদেরকে বুঝাতে হবে সুন্দরভাবে - যতটা না কথা দিয়ে, তারচেয়ে অনেক বেশি নিজের জীবনে ইসলামের সব গুণাবলী প্র্যাকটিস করে। আপনাকে প্রমান করে দিতে হবে যে আপনি তাদের কল্যাণকামী।

ইসলামের ওপর পৃথিবীর প্রতিটি মানুষের অধিকার রয়েছে, জন্মসূত্রে মুসলিম পরিবারে আসাটা আপনার আমার বিরাট সৌভাগ্য কিন্তু যতক্ষণ না আমরা ইসলামের প্রাকটিসগুলো করছি ততক্ষণ অন্যদের সাথে আমাদের মর্যাদার পার্থক্য খুবই সামান্য। অন্য ধর্মাবলম্বীদের প্রতি মানুষের প্রাপ্য সর্বাধিক ভালোবাসা, সহযোগিতা, কল্যাণকামী ও সহানুভূতিশীল আচরণ করুন কিন্তু কখনোই সেটা তাদের পূজা অর্চণার অনুষ্ঠানে অংশ নিয়ে নয়।
৩৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

×