somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ালটন Primo-R1 কিনলাম নাকি ডাকাতির শিকার হলাম?

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এন্ড্রয়েড স্মার্টফোনের শখ পূরণ করতে গিয়ে কষ্টে জমানো ১৩৯০০ টাকা খরচে বসুন্ধরা থেকে সেটটা কিনেছি সপ্তাহ দুয়েক আগে। কেনার আগে যতটা সম্ভব গুগল করে জানার চেষ্টা করেছি। লোকজন ভালোই উচ্ছাস দেখিয়েছে দেখলাম। চাইনিজ জিনিস, লোগো পাল্টায়ে ওয়াল্টন দেশি হিসেবে প্রচার করছে-এটা জানার পরেও কেন যেন ভরসা করলাম ! :-&

আমি এন্ডরয়েড সিস্টেমের সাথে নতুন পরিচিত হয়েছি মাত্র। হতে পারে আমি ঠিকভাবে ব্যবহারপদ্ধতি এখনো বুঝে উঠিনি। ... মনের মধ্যে একটা ঠকে যাবার অনুভূতির ঝাঁঝালো ধোঁয়া ঘুরপাক খাচ্ছে।

১. আগের নোকিয়া নরমাল জাভা সেটে হেডফোনের এন্টেনা ছাড়াই রেডিও চলতো। প্রিমোর বর্ণনাতেও এমন ই দেখছিলাম। কিন্তু ব্যবহার করতে গিয়ে দেখি হেডফোন না লাগালে রেডিও চলছে না।

২. ১৫০০ এমএএইচ এর ব্যটারী যদি ২-৩ ঘন্টা পরেই ওয়ার্নিং দেয় (সব এক্সট্রা সার্ভিস বন্ধ রাখার পরেও) তাহলে এই জিনিস ক্যামনে ব্যবহার করবো? পাথরকুচি পাতা থেকে মোবাইলে চার্য দেবার আবিষ্কার কি আসলেই হইসিলো? অন্তত সোলার সিস্টেম থেকে চারয করার ব্যবস্থা থাকলেও হতো।

৩. আট জিবি মেমোরী কার্ড লাগানো ছিলো সাথে। এই মেমোরী কার্ডে কোন ডাটা ট্রান্সফার করতে কালোঘাম ছুটে যায়। ক্যান্নট ফাইন্ড সার্ভিস পাথ... এই টাইপ একটা ওয়ার্নিং ম্যাসেজসহ বিকট শব্দে আমার কম্পুটার কেঁপে ওঠে। রাতের বেলা যদি এমন হয়, সকাল বেলা আবার ডিসকানেক্ট প্লাস রিকানেক্ট করার পর ডাটা ট্রান্সফার করা যাবে। ৩ থেকে চার মিনিট। তারপর আবার বিকট ওয়ার্নিং।

৪. ব্লুটুথ নামের জিনিসটা সচল করতে অতিরিক্ত কোন ঘটনা ঘটানো লাগে কিনা এখানে, বুঝতেছিনা। আগে পেয়ার্ড ডিভাইস কানেক্ট হলেই সেন্ডিং শুরু হয়ে যেত। এইটায় পুরা অচল। সেন্ডিং ১ অব ৫.... দুই পকেটে দুই মোবাইল রেখে দিছি। ঘন্টাখানেক পর বের করে দেখি.. এখনো সেন্ডিং ১ অব ৫।

৫. সিম খুজে পায়না প্রায়ই। আমি অবশ্য সিম এখন লাগাচ্ছিনা। নেট অটো কানেক্ট হয়ে আমার সব টাকা খেয়ে ফেলে বিভিন্ন এপ্লিকেশন। এটা বন্ধ করার সিস্টেম না জানা পর্যন্ত সীম লাগানো ঠিক হবেনা। :-/

৬. পিডিএফ ফাইল মিনিট বিশেক একটানা পড়ার পর বন্ধ হয়ে যায়। মোবাইলের পেছনটা তখন আগুন গরম। স্ক্রীনের ওপর পাতলা পর্দাটা চার কোনা উঠে গেছে । এটা বড় অভিযোগ কিনা বুঝতেছিনা, তাই আলাদা পয়েন্টে দিলামনা।

ওয়াল্টন চাইনিজ দেশি পণ্য... আমার প্রথম এন্ড্রয়েড অভিজ্ঞতা... তিক্ততা...
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×