ফুটপাথের হালিম নিয়ে একটা কনফিউশন
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বুয়েটক্যাম্পাসে থাকতে পলাশীমোড়ে প্রথম চাকাওয়ালা দোকানের হালিম খেয়েছিলাম। তখন ৫ টাকার বাটি ছিলো। ওই হালিমের স্বাদ আর সুগন্ধের কোন তুলনা ছিলোনা। হোটেল রেষ্টুরেন্টের মার্জিত পরিবেশে মিনিমাম ৩০টাকা প্লেটের লেবুর টুকরা সহযোগে দেয়া হালিম আমার কাছে প্রতিবারই পানসা লাগছে। সন্ধ্যার পরে পলাশিমোড়ের হালিমের আকর্ষন রীতিমত অভ্যাসে পরিনত হয়েছিলো।
এখন আর ৫ টাকার যুগ নেই। গুলিস্তানে বাসস্টান্ডের পাশে সেই একই সুস্বাদ ও সুগন্ধের চাকাওয়ালা দোকানের হালিম পাওয়া যায়, এখন প্লেট ১০ টাকা। কল্যাণপুরে দেখলাম এক চান্দু ১৫ এর নিচে বিক্রি করেনা। এনিওয়েজ.... সেই পলাশীমোর থেকে গুলিস্তান, সব হালিমঅলারাই দেখি হালিমে প্রচুর প্রানীজ আমিষ মানে মাংশ দেয়। আগে মাথায় আসেনি, ইদানীং আসছে.... পাঁচটাকা দশটাকার হালিমের সাথে তারা কি করে ৪-৫ টুকরা মাংশ দিচ্ছে? কিভাবে পোষাচ্ছে? চর্বি হাড় সেলুলোজ এমনকি ভুড়ি হোক, আপত্তি নাই, কিন্তু যে প্রানীর মাংশ দিচ্ছে সেটা আমাদের অভ্যস্থ হালাল প্রানী কিনা, এই কনফিউশনে পরে মন খারাপ হয়ে যাচ্ছে , এত স্বাদের "হালিম"।।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন
ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন