somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজামীর মুখে বঙ্গবন্ধু, সঙ্গে ভূয়সী প্রশংসা:P

১৭ ই জুন, ২০১০ ভোর ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূয়সী প্রশংসা করলেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। তিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু সম্বোধনও করেছেন। বলেছেন, ‘পৃথিবীতে হাতে গোনা প্রথিতযশা দু-একজন রাজনীতিবিদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে আমাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি তাঁকে (বঙ্গবন্ধু) শ্রদ্ধা করি এবং করব।’
‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় নিজামী এ কথা বলেন। নিজামী বাকশাল প্রতিষ্ঠার জন্য বামপন্থীদের দায়ী করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বামপন্থীদের খপ্পরে পড়ে এ কাজ করেছিলেন।
একসময় বঙ্গবন্ধুর তীব্র সমালোচনা করলেও বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে জামায়াতের নেতারা বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর ভূয়সী প্রশংসা করছেন। তবে প্রশংসা করলেও এত দিন জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা বঙ্গবন্ধু শব্দটি উচ্চারণ করতেন না।
জামায়াতের আমির বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করাই ছিল শেখ মুজিবুর রহমানের লক্ষ্য। তিনি আপসহীনভাবে জেল-জুলুম, নির্যাতন সহ্য করে বাংলাদেশে স্বাধীন পতাকা উত্তোলন করেন। স্বাধীনতার পর ভারত ও রাশিয়ার মত উপেক্ষা করে ওআইসির সম্মেলনে যোগ দিয়ে মুসলিমবিশ্বের সঙ্গে ঐক্য প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সালের ১৬ জুন শেখ মুজিবুর রহমান বামদের খপ্পরে পড়ে বাকশাল কায়েম করেছিলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেন, ‘বর্তমান সরকার দৈনিক পত্রিকা আমার দেশ ও চ্যানেল ওয়ান নামের বেসরকারি টিভি চ্যানেল বন্ধ করেছে। আমরা বলে দিতে চাই, আপনাদেরও খবর আছে।’
সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেন, সংবাদপত্র বন্ধ করে অতীতে কোনো সরকার টিকতে পারেনি। বর্তমান সরকারও পারবে না। :P
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×