somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপির হরতালে আক্রমণাত্দক থাকবে জামায়াত

২৬ শে জুন, ২০১০ ভোর ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামীকাল বিএনপির ডাকা হরতালে সর্বশক্তি নিয়োগ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। জোটের প্রধান শরিকের এ হরতালকে জামায়াত নিজেদের কর্মসূচি হিসেবে গ্রহণ করেছে। হরতাল সফল করতে প্রয়োজনে আক্রমণাত্দক ভূমিকা নেওয়ার কথাও জানিয়েছেন দলের গুরুত্বপূর্ণ একজন নেতা।
জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গতরাতে কালের কণ্ঠকে বলেন, 'আমরা তো মাঠে নেমেছি, ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে মিছিল হচ্ছে। আমরা শান্তিপূর্ণ, তবে শক্তভাবেই মাঠে থাকব ইনশাআল্লাহ।'
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হরতালের বিষয়ে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতারা বিএনপির চেয়েও তৎপর ও আক্রমণাত্দক। যেকোনো মূল্যে তাঁরা হরতাল সফল করতে বদ্ধপরিকর। এ উপলক্ষে দলের কেন্দ্রীয় মহানগর কমিটির শীর্ষ নেতারা কখনো পৃথক, কখনো যৌথ বৈঠক করছেন।
জানা গেছে, বিএনপির সঙ্গে সমন্বয় করে জামায়াত ও ছাত্রশিবির হরতালে পিকেটিং করবে। তবে তারা কোন কোন এলাকায় পিকেটিং করবে, তা গোপন রাখা হয়েছে। হরতালের আগে পুলিশ গ্রেপ্তার অভিযান চালাতে পারে_এ আশঙ্কায় মহানগর জামায়াত ও ছাত্রশিবিরের গুরুত্বপূর্ণ নেতারা কয়েক দিন ধরে গা ঢাকা দিয়ে আছেন।
গতকাল বিকেলে পুলিশ পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াত কার্যালয়ের গলিতে অবস্থান নিলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সটকে পড়েন। এ সময় পুলিশ তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করে। হরতালের সমর্থনে জামায়াত ও ছাত্রশিবির কর্মীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঘুপচি মিছিল বের করেছে।
জামায়াত-শিবির কোন এলাকায় পিকেটিংয়ের দায়িত্বে থাকবে জানতে চাইলে মুজাহিদ বলেন, 'এটি আজ (শনিবার) চূড়ান্ত করা হবে। বিএনপির সঙ্গে বৈঠক চলছে, শরিক দলের সঙ্গেও বৈঠক হচ্ছে।'
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী হরতাল পালন করার জন্য কলকারখানা ও যানবাহনের মালিক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, 'বর্তমান সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণের গ্যাস, বিদ্যুৎ ও পানির চাহিদা পূরণে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সরকারের চরম ব্যর্থতা প্রমাণিত হয়েছে। সরকার জামায়াতসহ বিরোধী দলকে ভূমিকা পালন করতে দিচ্ছে না। বিরোধী দলের সভা-সমাবেশ ১৪৪ ধারা জারি করে পণ্ড করে দিচ্ছে এবং কোথাও কোথাও ১৪৪ ধারা জারি ছাড়াই পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীরা সভা-সমাবেশ ও মিছিলে বাধা দিচ্ছে।'
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×