তুমি ভুল কর তাই
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি ভুল কর তাই
বেসামাল হয়ে যায় ঘুড়ি,
তুমি লাটাই ধরে অনড় থাক তাই
আকাশ কাকের বাড়ি।
তুমি ভুল কর তাই
পদ্য লিখ খবর ছাপার পাতাতে,
তুমি চোখ বুজে থাক তাই
বাধে বিক্ষোভ পথ-সভাতে।
তুমি ভুল কর তাই
মোনালিসা আর কুমারী থাকেনা,
তুমি ভুল ছবি আঁক তাই
জয়নুল গ্যালারিতে লোক আসেনা।
তুমি ভুল কর তাই
চিঠি যায় ভুল ঠিকানায়,
তুমি খবর রাখনা প্রাপক মনের
কত পথ চেয়ে থাকে প্রতীক্ষায়।
তুমি ভুল কর তাই
ভুলগুলি মিছে আর সহে না,
তুমি ভুল করে সব ভুলে যাও
মানুষ যদিও তা ভুলে না।
(বি.দ্র: এই কবিতাটি মহান ভাষার মাসে আমার প্রথম বাংলায় লেখা পোষ্ট)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুন