somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণধর্ষণ

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুড়ি বছরের এক আদিবাসী তরুণীকে ১২ জন ব্যক্তি গণধর্ষণ করেছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। গ্রামে সালিশী সভায় ওই তরুণীকে ‘অপরাধী’ বলে চিহ্নিত করে গণধর্ষণের শাস্তি দেওয়া হয়।

ওই মেয়েটির ‘অপরাধ’ অনাদিবাসী একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল গত পাঁচ বছর ধরে।
সম্পর্কিত বিষয়

ভারত,
আন্তর্জাতিক

তরুণীটির চিকিৎসা চলছে বীরভূম জেলা হাসপাতালে।

গ্রামের মোড়ল ও ধর্ষণকারী সহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বীরভূমের পুলিশ প্রধান সি সুধাকর বিবিসি বাংলাকে জানিয়েছেন, “সোমবার রাতে রাজারামপুর গ্রামে সালিশী সভায় ওই গণধর্ষণের নির্দেশ দেন গ্রামের মোড়ল বলাই মান্ডি। মেয়েটির পরিবার গত দু'দিন আতঙ্কে কাটানোর পরে বুধবার পুলিশের কাছে আসেন। রাতের মধ্যেই আমরা সবাইকে গ্রেপ্তার করেছি"।

অভিযোগে বলা হয়েছে, চৌহাট্টা গ্রামের এক অনাদিবাসী ছেলের সঙ্গে অত্যাচারিতা ওই মেয়েটির প্রেমের সম্পর্ক জানাজানি হয় সোমবার।

সেদিনই সালিশী সভায় দু'জনকে অপরাধী বলে চিহ্নিত করা হয় আর ২৫০০০ টাকা করে জরিমানা ধার্য করা হয়। যুবকের পরিবার টাকা মিটিয়ে দিতে পারলেও ওই তরুণীর পরিবার তাদের আর্থিক অবস্থার কথা জানিয়ে টাকা দিতে পারবে না বলে জানায় গ্রামের প্রধানদের।
আদিবাসী ‘আদালতে’র নির্দেশে গণধর্ষন পশ্চিমবঙ্গে

তখনই মোড়ল বলাই মান্ডি বলে “যাও, ওকে নিয়ে মজা করো"।

পরপর ১২ জন ধর্ষণ করে তরুণীটিকে, যাদের মধ্যে মেয়েটির বাবার বয়সী লোকও ছিল, আবার তার ভাইয়ের বয়সী ছেলেও ছিল। প্রধান বলাই মান্ডি ওই তরুণীর গ্রাম সম্পর্কে কাকা।

দু'দিন আতঙ্কে কাটানোর পরে বুধবার দুপুরে মেয়েকে নিয়ে থানায় যান তার মা। তারপরে রাতে তাঁকে বীরভূম জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।

জেলার প্রধান সরকারী চিকিৎসক অসিত বিশ্বাস বলছেন, পাঁচজন ডাক্তারের একটি দল চিকিৎসা করছে। নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বীরভূমে আদিবাসী তরুণীর ওপরে অত্যাচারের ঘটনা এর আগেও ঘটেছে।

২০১০ সালে এক তরুণীকে নগ্ন করে গ্রামে ঘোরানো হয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে।

আদিবাসী সমাজে অনাদিবাসী কাউকে বিয়ে করলে সমাজচ্যুত করার চল রয়েছে, কিন্তু শারীরিক নিগ্রহ গর্হিত অপরাধ বলেই গণ্য করা হয়।

বীরভূমের সাঁওতাল আদিবাসীদের মধ্যে কাজ করেন এমন এক এন জি ও কর্মী কুনাল দেব বলছেন, “ইদানীং আদিবাসী সমাজের মধ্যেও গণধর্ষণ বা যৌন নিগ্রহের মতো ঘটনা ঘটছে, বিষাক্ত হয়ে যাচ্ছে সমাজটা"।

এই ঘটনার নিন্দায় যেমন সরব হয়েছে রাজ্য সরকার ও রাজনৈতিক দলগুলোও, তেমনই নিন্দা জানিয়েছে আদিবাসী সমাজও।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×