somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফার্স্টঃ ফার্স্টঃ ফার্স্ট জেন্টলম্যান!

২২ শে জুন, ২০০৭ রাত ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরুন ২০০৮-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে গেলেন হিলারি ক্লিনটন (জেতার সম্ভাবনাই বেশি)। বিল ক্লিনটনকে কী বলে ডাকবেন? ফার্স্ট জেন্টলম্যান? ডিকশনারিতে আপাতত শব্দটি না থাকলেও ভুল হওয়ার চান্স নেই।
যুক্তরাষ্ট্রের যাবতীয় ফার্স্ট লেডি ও ফার্স্ট ফ্যামিলিগুলো নিয়ে মার্কিন লেখক কার্ল এস. এন্থনি লিখেছেন দশখানা বই। তাকে এক কথায় ফার্স্ট লেডি বিশেষজ্ঞ বলা যায়। নিউজউইক ম্যাগাজিনে তিনিই বয়ান করেছেন বিল ক্লিনটন ওরফে হবু ফার্স্ট জেন্টলম্যানের আসন্ন দায়-দায়িত্ব।
হিলারি জিতলে মার্কিন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ইতিহাসে একসঙ্গে লেখা হবে দুটো মাইলফলক। একে তো হিলারি হবেন প্রথম নারী প্রেসিডেন্ট, দ্বিতীয়ত সাবেক জনপ্রিয় এক প্রেসিডেন্ট হবেন দেশের এক নম্বর ভদ্রলোক। তার দিকে মিডিয়ার নজর কোন আঙ্গিকে কী পরিমাণ থাকবে তা এখুনি পুরোপুরি পরিষ্কার নয়। তবে হিলারির জন্য তার প্রচারণার বাহার দেখে এখুনি বলে দেয়া যায় যে, ক্লিনটন শুধু স্ত্রীর সঙ্গী হিসেবেই পাশে থাকবেন না। আংশিক ক্ষমতার চর্চাও করবেন (যেমনটি হিলারিও করেছিলেন)।
ফার্স্টলেডিদের ক্ষমতার চর্চাকে কেউ অবশ্য অপব্যবহার বলতে পারেননি। হয়তো প্রয়োজনেই তারা প্রেসিডেন্টদের প্রভাবিত করেছিলেন। ভূরি ভূরি উদাহরণ আছে খোদ আমেরিকাতেই। ক্লিনটন আমলে হিলারি একখানা অফিস পেয়েছিলেন। পরোক্ষ প্রত্যক্ষ দুভাবেই তিনি নিজের ক্ষমতা জাহির করেছিলেন। কিন্তু অনেক সময় কেবিনেটের আসনের চেয়ে ডিনার টেবিলের চেয়ারটাই বেশি শক্তিশালী হয়ে যায়। সাবেক ফার্স্টলেডি মেরি লিংকন তার প্রেসিডেন্ট স্বামীকে সামরিক কর্মকর্তা ও কেবিনেট সদস্য নির্বাচনে যথেষ্ট প্রভাবিত করেছিলেন। নিজের পছন্দের ব্যক্তিকে পাইয়ে দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদ।
উড্রো উইলসন স্ট্রোক করার পর মূলত তার স্ত্রী এডিথ উইলসনই গোপনে প্রেসিডেন্টের দৈনন্দিন কাজগুলো করেছিলেন। কিউবার ‘মিসাইল ক্রাইসিস’ যুগে প্রেসিডেন্ট কেনেডি সরকারি গোপন তথ্যগুলো সবার আগে ফার্স্টলেডি জ্যাকি কেনেডিকেই দিতেন। রোনাল্ড রিগ্যানের স্ত্রী ন্যান্সি রিগ্যানের ক্ষমতা ছিল অদ্ভুত। ব্যক্তিগত জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে তিনিই ঠিক করতেন প্রেসিডেন্ট রিগ্যান কখন কোথায় যাবেন!
হোয়াইট হাউসের ওয়েস্ট উইং বিভাগে নিজের একটি আলাদা অফিস খুলে ও আলোচনায় এসেছিলেন হিলারি ক্লিনটনও। সুতরাং ফার্স্ট জেন্টলম্যান হিসেবে বিল ক্লিনটন শুধু যে শিক্ষা, স্বাস্থ্য ও ত্রাণ বিতরণেই ব্যস্ত থাকবেন, এমনটি আশা করা যায় না।
১৯৬৪ সালে হলিউডে নির্মিত হয়েছে কমেডি ফিকশন মুভি ‘কিসেস ফর মাই প্রেসিডেন্ট’। এতে পলি বার্গেন অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্টের চরিত্রে। চলচ্চিত্রটির পোস্টারে প্রেসিডেন্ট পলি বার্গেনের পেছনে তার স্বামী তথা ফার্স্ট জেন্টলম্যানকে দেখা গেছে মাথায় হ্যাট পরে কিছুটা ইতস্তত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। অভ্যর্থনার চাপে তার হ্যাট থেকে ফুল উপচে পড়ার দশা।
ক্লিনটনকে এমন দৃশ্যে কল্পনা না করাই ভাল। তিনি সহসাই তার ‘মি. প্রেসিডেন্ট’ খেতাব খোয়াবেন না। হিলারির সঙ্গে বিদেশ সফরে গিয়ে সবার সঙ্গে কূটনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করবেন ঠিকই। তবে নাক গলাবেন কিনা তা নিয়ে এখুনি কেউ খুঁতখুঁত করছে না। আফটার অল ইলেকশনটা এখনো বাকি।
ফের ধরা যাক হিলারি জিতলেন। তাহলে ফার্স্ট জেন্টলম্যানের পোশাকটা কেমন হবে? এর আগে ফার্স্টলেডিদের ফ্যাশন তো ভালোই প্রচার পেয়েছে। যেমন, ৮০’র দশকে ন্যান্সি রিগানের লাল স্যুট, হিলারির নীল গাউনঃ। হ্যাঁ, ক্লিনটনেরও আছে বিগ বয় জিন্স। এবং ওটার মধ্যে অবশ্যই থাকবে তাপ-নিয়ন্ত্রণ ব্যবস্থা!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×