অর্থহীন জগতটাকে মাঝে মাঝে বড় অদ্ভুত লাগে । অদ্ভুত লাগে স্বপ্ন, সময় আর এই যাযাবর মনকে । যে মন জীবন কবিতার মাঝে খুজে পায় সীমাহীন আনন্দ, সে মনই অস্থীরতার আবর্তে ঘুরপাক খেতে খেতে বলে ধুর!! অর্থহীন জীবন ।
স্থিরতা আনতে গান শুনি ফুল ভলিউমে । ভেঙ্গে চৌচির করে ফেলতে ইচ্ছা করে সব তাই হয়ত নিজের কানকে কিংবা মনকে কষ্ট দিতে যেয়ে আনন্দ দিয়ে ফেলা । হয়ত এটাকে বলে অসুস্থ আনন্দ ।
গান নাকি মেডিটেশন, স্থিরতার সবচেয়ে ভাল ঔষধ ?? আমি জানি না জানার চেষ্টাও করিনা । মন যেটা বলে সেটা করার চেষ্টা করি বা বিপ্লবী হয়ে উঠি যদিও জানি সেটা ব্যর্থ হবে তবুও চেষ্টা । তাই গান শুনি তীব্র সুখে সুউচ্চ শব্দে । আর যখন নিরবতা কাম্য তখন হয়ত এতটাই মৌনতা এসে ভর করে যা সহ্য কঠিন হয়ে পড়ে । তবে উপভোগ করি দুটোই । শুধু পারিনা উপভোগ করতে জীবনকে, কারন কয়েক মিনিটের উপভোগ্যতা শেষে সেই হাহাকারে ঘেরা জীবনে আবর্তিত হওয়া ।
কবিতা তুমি স্বপ্নচারীনি হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ- ১। মহাকালের শপথ। ২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য ৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭
বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন