somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় এনিম প্রিয় গান: কান্ট্রি রোড টেক মি হোম.............

০৫ ই জুন, ২০১২ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় গ্রাম কখনো টানে? টানে কি সবুজ মাঠ, নদীর পাশে নিশ্চুপ বসে থাকা কি টানে, ফিরে যেতে কি মন চায় প্রিয় শৈশবের প্রিয় গাঁয়ে? যেখানে স্বর্গের প্রশান্তি মন ছুঁয়ে যায়, মৃদু বাতাস করে দেয় এলোমেলো। জানি আপনাকে টানে, টানতেই হবে। শিকড়কে অগ্রাহ্য কেউ করতে পারেনা। জন ডেনভের এই গানটা সংগীতপ্রেমীদের অতি পরিচিত এবং প্রিয় একটা গান আমি জানি। তারপরো প্রিয় গান বার বার সামনে আসলেও ক্ষতি নেই। এই গানটা আমারো খুবি প্রিয়, মাঝে মাঝেই শুনি যদিও এটা শুনলে মনটা একটু খারাপ হয়ে যায় তবুও। গানটি আমাদের দেশের কোনো শহরকে নিয়ে নয়, প্রিয় শিল্পি গানটা গেয়েছিলেন তার প্রিয় শহর ওয়েষ্ট ভার্জিনিয়াকে নিয়ে। তবুও মিল পাওয়া যায় অনেক কিছুর সাথেই। পৃথিবীর গ্রামগুলো যে ভিন্ন কিছু নয়, মানুষগুলোও যে অভিন্ন সেটাই প্রমান পাওয়া যায় এই গানে। গানটা আগে শুনলেও আবার আমার সামনে এসেছিলো কিছুদিন পূর্বে দেখা একটা এনিমে হুইস্পার অফ দি হার্ট মুভিটা দেখার সময় ভিন্ন আঙ্গিকে অন্য একটি ভাষায়। মুভিটা Studio Ghibli এর সিনেমা যেটা কিনা মাত্র ৪৭ বছর বয়সে মারা যাওয়া Yoshifumi Kondō এর পরিচালিওত একমাত্র সিনেমা। শিজুকু তুকিশুমা নামের বই পাগল একটা মেয়েকে কেন্দ্র করে সিনেমাটা এগিয়েছে, যে লিখতে ভালোবাসে, পড়তে ভালোবাসে। পাঠাগারের বইগুলো পড়তে যেয়ে আবিস্কার করে একটি স্বাক্ষর বইগুলোর শেষে। যার জন্য সে কৌতুহল অনুভব করে। একটি বিড়ালকে অনুসরন করতে যেয়ে পেয়েও যায় তাকে কিন্তু আবিস্কার করে পূর্বেই তার সাথে পরিচয় ছিলো ছেলেটির এবং তার জন্য বিরক্তিকর ও ছিলো সে। এই সব নিয়ে বহু ঘটনা ঘটে সম্পুর্ণ রোমান্টিক ড্রামাটিকাল মুভিটাতে। ভালো লাগবে যারা মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমা দেখতে ভালোবাসেন তাদের কাছে। আইএমডিবি রেটিং ৭.৯
মুভিটাতে এ ব্যবহৃত গানটি,

মুল লিঙ্ক

জন ডেনভার এর গানটা




বোল্টঃ
একটা সুপার কুকুর, যে কিনা নিমিষেই চোখের পলকে ভস্ম করে দিতে পারে যেকোনোকিছুই, একটি থাবায় অজ্ঞান করে দিতে পারে কোনো মানুষকে, তার একটা তীব্র হুঙ্কারে ধ্বংস হয়ে যেতে পারে সবকিছুই। এই বিশ্বাস নিয়েই ছিলো বোল্ট নামের কুকুরটি, যে তার মনিব পেনিকে যে কোনো মূল্যে বাঁচাতে বদ্ধ পরিকর। পেনি যখন একচক্ষু গ্রীন আয়েড ম্যান দ্বারা অপহরিত হয়। সবকিছু বদলে যেতে থাকে। বদলে যায় বোল্টের জীবন, পেনিকে উদ্ধার করতে যেয়ে পেনিকেই হারিয়ে ফেলে। তার মিশন হয়ে উঠে পেনির কাছে ফেরত যাওয়ার। তীব্র ভালোবাসা তাকে উদ্ভুদ্দ করে। জীবনের কঠিন সত্য বুঝতে পারে এই সময়েই, এসব মোকাবেলা করেই এগিয়ে চলে তার প্রিয় মনিবকে খুঁজার। অনেক সুন্দর এবং সুপরিচিত ওয়াল্ট ডিজনির এই সিনেমাটা অনেকেই হয়তো দেখে ফেলেছেন। যারা দেখেননি তারাও দেখে ফেলতে পারেন ৭.১ আইএমডিবি রেটিং প্রাপ্ত সিনেমাটা। এই সিনেমাটাতেও ঘরে ফেরার আকুলতা নিয়ে সুন্দর একটা গান আছে। সেই গানটি হলো,



এমন আরো কিছু পোষ্টঃ
প্রিয় এনিমেশন সিনেমার প্রিয় গান
প্রিয় এনিম প্রিয় গান
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১২ রাত ১০:৪০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×