নিরব মৃত্যুপাত
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমাকে ভালবাসতে জন্মেছিলাম আমি
মনে আছে? কোন এক প্রতিকূল রাতে,
সবার অগোচরে তোমার আমার প্রেম
যেন বইতে পারে শ্বাশ্বতরূপে।
চারিদিকে যখন প্রতিবন্ধকতা নিঠুর ছলনা
তখন তোমার প্রেমে উন্মাতাল এ মন
চিরসবুজ আমি তোমার প্রথম যৌবনে
কড়া নেড়েছি - হয়ত অনেক স্বপ্ন গড়েছি
ভালবাসতে বাসতে বুঝলাম তুমি
আমি অসম এক প্রেম তুমিই বুঝিয়েছিলে
এ হবার নয়!
তুমি হয়তো বড্ড বিরক্ত আমার ছেলেমানুষিতে!
তারপর তোমার সুখের কথা ভেবে মুক্তি দিলাম;
নিজের কষ্ট টুকু কাউকে বুঝতে দেইনি
আমার এ ফিরে আসায় তুমি কি কষ্ট পেয়েছিলে এক জলকনাসম?
জানি না কিভাবো তুমি?
এটাও আমার জানা নেই
ভালবেসেছিলে কি আমাকে?
ক্ষণিকের তরে কিংবা আমার সীমাহীন প্রচেষ্টাতে?
এক ডানায় উড়া যায় না ,
তাতে শুধু ডানা ঝাপটিয়ে ক্লান্তি ডেকে আনা,
তোমাকে ভালবেসেই বিদায় বলেছি
হয়তো কিছুটা অভিমান ঢেলেছি!
জীবন থেমে থাকে না,
তাই আমিও থেমে থাকিনি,
নতুন ঠিকানা খুঁজেছি মাত্র।
অন্য কোন অপরাধ নয়
একা বেঁচে থাকা যায়না
এ অভিশাপ তাই খড়কুটো খুঁজেছি,
তোমার অমঙ্গল কামনা করিনি
আজও করছিনা-যেখানেও যাও সুখ যেন পাও।
আমার অপরাধ ক্ষমা করো
একাই থেকে যাবো আমি;
কাটিয়ে দেবো ভোর কাটিয়ে দেব রাত,
তারপর একদিন ভোরের শিশিরের মতন নিরব মৃত্যুপাত।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন