বর্তমানে বাংলাদেশে নিরপেক্ষতা নিয়ে একটা হুজুগ চলছে মনে হচ্ছে। সবখানে নিরপেক্ষ লোক দাবী করা হচ্ছে আবার তা নিয়ে ইসু্য তৈরী করা হচ্ছে। স্পীকারের নিরপেক্ষতা, রাষ্ট্রপতির নিরপেক্ষতার আলোচনা চাপা পড়ে গিয়ে এখন শুরু হয়েছে নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের দাবী। আর ধমর্ীয় নিরপেক্ষতার ইসু্যতো আমাদের সাংবিধানিক ভাবে স্বীকৃত।
নিরপেক্ষতা কি আসলে বাস্তবসম্মত? এটা কি খুব জরুরী কিছু? কেউ নিরপেক্ষ হলেই কি সবাই তাকে মেনে নিবে? একজন নিরপেক্ষ লোক কি অসৎ হতে পারেনা?
আমার মনে হয়, যে কোন সিলেকশনে সততা আন্তরিকতা নিষ্ঠা হওয়া উচিত মূল বিষয়। একজন লোক সৎ, আদর্শবান ও নৈতিক হলেই সকলের গ্রহনযোগ্য হতে পারে, কেবলমাত্র নিরপেক্ষ হলেই নয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



