১. জয় বাংলা শ্লোগান: এখন নির্দ্বিধায়, নিসংকোচে, যখন খুশি তখন জয় বাংলা শ্লোগানটি দিতে পারি।
এই শ্লোগানে যে এমন মাদকতা আছে, তা এতদিন ঠিক উপভোগ করতে পারিনি। ধন্যবাদ আন্দোলনকারীরা। জয় বাংলা।
২. ফোকাস: লাকি সহ আন্দোলনকারীরা সবাই চাইছে আমরা যেন মূল আন্দোলন নিয়েই ফোকাস করি। অন্য কোন কিছুই যেন আমাদের আন্দোলনের গতিকে বাধাহত করতে না পারে।
কেবল মাত্র সত্যিকারের যোধ্যার পক্ষেই সম্ভব ব্যক্তিগত সব প্রতিশোধ, বিদ্বেষ ভুলে শুধুমাত্র আন্দোলনে মনোযোগ দেয়া।
৩. দেশপ্রেম ও আস্থা: আমাদের প্রজন্ম যে দেশকে এতোখানি ভালবাসে, তা আগে ঠিক পূর্ন আস্থা ছিলনা। লাকিরা প্রমান করেছে আমাদের রক্তেই দেশপ্রেমের বীজ আছে। প্রয়োজনের সময় তা ঠিকই জ্বলে উঠে।
কেবলমাত্র এই দেশপ্রেম দিয়েই আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি। ৫২ তে পেরেছি, ৭১ এ পেরেছি, আজো পারি। আজকে আমি নিশ্চিত জানি একদিন বাংলাদেশ বিশ্বের সেরা দেশগুলোর একটি হবেই হবে।
৪. সাংগঠনিক ক্ষমতা: লাকিরা প্রমান করেছে, দেশের জন্য কাজ করতে চাইলে অনভিক্ষতা কোন সমস্যা নয়। যে অসাধারন সুন্দর ভাবে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, তার কোন তুলনা হয়না।
৫. আমরাই পারি: লাকিরা আমাকে এই বিশ্বাস এনে দিয়েছে যে, আমরা চাইলে সবই হবে।
আজ যেমন রাজাকারদের উপযুক্ত বিচার কেবল সময়ের ব্যাপার হয়ে দাড়িয়েছে, ঠিক তেমনি আমরা চাইলেই এই দেশ থেকে দূনীর্তি, দারিদ্র সহ সবগুলো সমস্যাই দুর করতে পারব।
আমি নিশ্চিত জানি, এই আন্দোলন থেকে আমরা সবাই ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ভাবে আরো অনেক কিছু পেয়েছি, আরো অনেক কিছু পাব, ইন শা আল্লাহ।
জয় বাংলা।
এই আন্দোলন আমাকে যা যা দিয়েছে এখন পর্যন্ত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।