এটা একটি আশার কথা যে শেখ হাসিনা নিজের ও দলের বিপর্যয় বুঝতে পারছেন, জনমুখী হবার চিন্তা করছেন আবার। আমার মনে হয় শেখ হাসিনাকে আগামী নির্বাচনে জনসমর্থন ধরে রাখতে যা যা করতে হবে:
১. যুদ্ধাপরাধীদের ফাসিঁ কার্যকর করা: বিএনপি ও আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে যে প্রধান গুলো পার্থক্য ছিল তার একটি যুদ্ধাপরাধীদের ফাসিঁর বিষয়টি। এটিতে সরকার যত বেশী স্বচ্ছতার সংগে স্বদিচ্ছার প্রমান দিতে পারবে, ততই মংগল।
২. সমালোচনা সহ্য করা ও জনগনকে চ্যালেন্জ না করা: বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টাল নিয়ে সহ কোন সমালোচনা শেখ হাসিনা সহ্য করতে পারেন না। পাল্টা জনগনকে দেখে নেবার হুমকি দেন (বিদ্যুৎ উৎপাদন ইচ্ছাকৃতভাবে কমিয়ে দিয়ে)। জনগনের সব অধিকার আাছে নির্বাচিত সব প্রতিনিধিদের সমালোচনা করা। যোগ্য প্রতিনিধিদের তা সহ্য করার ক্ষমতা অবশ্যই থাকতে হবে।
৩. ডঃ ইউনুসের সংগে শত্রুতামি বন্ধ করা ও তাকে কাজে লাগানো: ডঃ ইউনুসের অনেক সমালোচনা আছে দেশের মধ্যে, তারপরও তিনি আমাদের সবচেয়ে বিখ্যাত ও প্রভাবশালী ব্যক্তি। তার প্রভাবের তুলনা হতে পারে আমেরিকার প্রেসিডেন্টের সংগে। তার সংগে নোংরা রাজনীতি করা শেখ হাসিনার একটি চুড়ান্ত মুর্খামী। বরং তার হাতে পায়ে ধরে তাকে লবিষ্ট নিয়োগ করে জিএসপি সহ আমেরিকা ইন্ডিয়ার সহ সকল দেশের সংগে সকল বিষয়ে সুবিধা অর্জন করে নেয়া দরকার।
৪. আগের সরকারের সংগে একটি ব্যবধান তৈরী করা: বিগত সরকারের সবচে বড় ব্যর্থতা ছিল প্রিন্সদের নেতৃত্বে অসম্ভব রকমের দুনীর্তি। শেখ হাসিনার উচিত ছিল এখান থেকে ভাল একটা শিক্ষা নেয়া। দেশ প্রেমিক আবুল ও কালো বিড়াল কে আইনের আওতায় আনা সহ রাবিশ মুহিতকে সম্মানের সংগে বিদায় সরকারের ভাবমুর্তি কিছুটা হলেও ফিরিয়ে আনতে পারে। পাশাপাশি নাসিম ওসমানসহ প্রধান প্রধান গড ফাদারদের ও ছাত্রলীগকে আইনের আওতায় এনে (সবচেয়ে ভাল হয় ছাত্রলীগের রাজনীতি বন্ধ করে দিয়ে) সরকার নিজের একটা জনমুখী, দুর্বার ভাবমুর্তি তৈরী করতে পারে।
এ সবগুলো কাজ ৩ মাসের মধ্যে করা খুবই সম্ভব।
জয় বাংলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


