somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে যে পরিবর্তনগুলো দেখতে চাই

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যদিও আরো অনেক বেশী এগিয়ে যাবার কথা ছিল এরই মধ্যে। সরকার আমাদেরকে ২০৪১ সালের একটি রুপকথা শুনিয়েছেন, ততদিন বাচঁব কিনা জানিনা। আমি কিছু সহজ সহজ প্রত্যাশার কথা তুলে ধরতে চাই, যেগুলো হয়ত ১-২ বছরের মধ্যেই অনেকাংশে সম্পন্ন করা সম্ভব। এ প্রত্যাশা গুলো শুধু সরকারের কাছে নয় বরং এভাবে বলা ভাল ১-২ বছরের মধ্যে বাংলাদেশে যে পরিবর্তনগুলো দেখতে চাই:

১. রাজনৈতিক দলগুলোর মধ্যে পুরোপুরি গনতন্ত্রের চর্চা করা।
২. যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করা।
৩. দুনীর্তি দমন কমিশন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন এধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে পূর্ন স্বায়ত্বশাসন ও শক্তিশালী করা।
৪. দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক সন্ত্রাস, গোত্রবিশেষের প্রতি সন্ত্রাস এগুলোতে জিরো টলারেন্স দেখানো। হরতাল অবরোধ গনতান্ত্রিক অধিকার নয় বরং গন অধিকার হরনের নামান্তর। হরতাল অবরোধ অবৈধ ঘোষনা করা। একই সংগে বিরোধী দলগুলো যেন র্নিবিঘ্নে তাদের প্রতিবাদ বা অবস্থান জনসম্মুখে তুলে ধরতে পারে সে জন্য যথার্থ সুবিধা দেয়া।
৫. রেল ও নৌ পথে পন্য ও জন পরিবহনের জন্য বেশী গুরুত্ব দেয়া। উদাহরন: কুমিল্লা ও টাংগাইল থেকে যদি প্রতি ঘন্টায় একটি করে দ্রুতগামী ট্রেন ঢাকায় আসে তাহলে ঢাকায় লোক বাস করার প্রয়োজনীয়তা অনেক কমে যাবে। জেলা শহর গুলোতে আলাদা বাস লেন ও সাইকেল লেন তৈরী করা।
৬. শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া, জিডিপির ন্যুনতম ৬ ভাগ বরাদ্ধ করা। বিশেষ করে গবেষনাকে উচ্চশিক্ষার সাথে সম্পৃক্ত করা। প্রতি বছর যেন অন্তত ১০০০ পিএইচডি বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের হয় তা নিশ্চিত করা। প্রতি পিএইচডি শিক্ষার্থীকে মাসে নুন্যতম ১২০০০ টাকা (সর্ব মোট খরচ হবে মাত্র ১৪৪কোটি টাকা বছরে) ভাতা প্রদান করলে এ উদ্যোগ সফল করা খুবই সম্ভব।
৭. তথ্য প্রযুক্তির পূর্ন ব্যবহার করে জনগনের দোরগোড়ায় সব ধরনের সেবা পৌছানো। উদাহরন: বিদ্যুতের বা গ্যাসের বা ল্যান্ডফোনের কানেকশনের জন্য বস্তার পর বস্তা কাগজ থরচের কোন মানে নাই। বরং একটা ফোনকলের মাধ্যমেই সব কাজ করা সম্ভব। আপনার জাতীয় পরিচয়পত্র পূর্নভাবে ব্যবহার করলে এক্ষেত্রে আর কিছু লাগে না।
৮. সারাদেশকে ফাইবার অপটিক কানেকশনের আওতায় এনে তথ্য প্রযুক্তিকে আরো সহজলভ্য করা। নুন্যতম ইন্টারনেট স্পীড যেন হয় ৬ এমবিপিএস।
৯. কুটির শিল্প ছাড়া বাকী সব শিল্প প্রতিষ্ঠানকে কেবলমাত্র নির্দিষ্ট শিল্পএলাকায় নিয়ে যাওয়া যাতে পরিবেশ দূষন নিয়ন্ত্রন করা সহজ হয়, আবাসিক ও বানিজ্যিক এলাকার উপর যানজট সহ অন্যান্য চাপ কমে এবং শিল্পগুলোকে সেবা দেয়া ও পরিচালনা করা সহজ হয়।
১০. রাষ্ট্রীয় কার্যপরিচালনার পূর্ন বিকেন্দ্রিকরন করা। উদাহরন: চা উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় ঢাকায় থাকার কোন মানে নাই, থাকা উচিত সিলেটে। নৌ মন্ত্রনালয় বরিশাল বা চিটাগাংএ বেশী মানানসই ইত্যাদি।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×