চিত্র ১. কয়েকদিন আগে কোন এক টক শোতে বিএনপির একজন প্রবীন নেতা বঙ্গবন্ধুকে সম্মোধন করছিলেন ‘জনাব মরহুম শেখ মুজিবুর রহমান’।
চিত্র ২. আমার অনেক বন্ধু মনে করেন বঙ্গবন্ধুকে সম্মান জানাতে গিয়ে বিতর্কিত হয়ে যাবার সম্ভাবনা প্রবল।
চিত্র ৩. আমার মনে আছে প্রথমবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসল, তখন যবকিছুই ছিল বঙ্গবন্ধুর নামে, সবই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। বঙ্গবন্ধুর নামের আগে তখন হাজারো বিশেষন যুক্ত থাকত।
আমার কাছে বঙ্গবন্ধুকে শুধু বঙ্গবন্ধু নামেই সবচেয়ে ভাল লাগে। মনে হয় এটাই তার শ্রেষ্ঠ পদবী। আর কিছুর দরকার নাই। কোন কোন মানুষ ভাষার যে প্রকাশ করার সক্ষমতা তার চেয়েও বড় হয়ে উঠেন। তখন তার জন্য একান্ত নতুন শব্দের সৃষ্টি করতে হয়। আর অন্য কোন শব্দেই মনে হয় তাকে ঠিক প্রকাশ করা সম্ভব হয় না।
একই সংগে বঙ্গবন্ধুকে যদি কেউ বঙ্গবন্ধু বলে গর্ব করতে না পারে, তো তার প্রতি আমার সিমপ্যাথি রইল। তার মত দুর্ভাগা মানুষ হয়তো বেশী জন্মায়নি।
বঙ্গবন্ধুকে সম্মান জানানো কখনোই একটি রাজনৈতিক দলের পরিচয় নয়। প্রতিটি বাংলাদেশীর জন্য আল্লার একেবারে আর্শীবাদ হয়ে তিনি জন্মেছিলেন। এতে কারো কোন সন্দেহ থাকা দুর্ভাগ্যজনক। নিরপেক্ষতার দোহাই দিয়েও বঙ্গবন্ধুকে একঘরে করা যাবে না। আসলেই কি তাকে স্বীকার না করলে নিরপেক্ষতা প্রমানিত হয়? আমার মনে হয় না। বরং মনে হয় তাদেরকেই মানুষ বেশী সন্দেহ করবে। র্দীঘ মেয়াদে তাদের নিয়েই মানুষ বেশী আস্থাহীনতায় ভুগবে।
বাংলাদেশে যারা রাজনীতি করবে তারা সবাই কেবল মুক্তিযুদ্ধের পক্ষেরই হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষের কারো বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে আদর্শগত বা প্রক্রিয়াগত অনেক ব্যবধান থাকতেই পারে, কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়ে কোন ব্যবধান একদমই থাকতে পারেনা। আর মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিতো বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে গর্বিত হবেই।
জয় বাংলা।
আলোচিত ব্লগ
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।