আমাদের এই এপ্লিকেশনের ডেভেলাপাররা একটি ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন। এখানে শব্দ গুলো তেমন ভেংগে যায় না। মোটামুটি ভিউ টা ভালো থাকে।
এটা আমার কাছে আশ্চর্য্য লাগে যে, বাংলা কম্পিউটিং এখনো মানসম্পন্ন হয়নি। উইকিপিডিয়ার বাংলা পড়তে আমার বেশ কষ্ট হয় সবসময়। যতটুক জানি, চাইনিজ, জাপানিজ ভাষা লেখা সবচেয়ে কঠিন হবার কথা। কিন্ত ু সেসব ভাষায় কম্পিউটিং কত চমৎকার হয়ে গেছে। এটা কি আমাদের আইটি শিল্পের জন্য বিব্রতকর নয়?
আমার মনে হয়, সব বড় আইটি কোম্পানি গুলো এ ধরণের কিছু সামাজিক প্রজেক্ট রাখতে পারে। এতে তাদের সুনামের পাশাপাশি দেশের অনেক উপকার হবে। এ দৃষ্টিতে সামহোয়্যার ইন এর এই ব্ল্লগ প্রোজেক্ট একটি দৃষ্টান্ত হিসেবে গন্য হওয়া উচিত।
আরেকবার করতালি উঠুক, এবং অবশ্যই সব প্রান্ত থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

