somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকল যুদ্ধাপরাধী রাজাকার, সকল রাজাকার যুদ্ধ অপরাধী নয়-- কন্ঠশিল্পী আগুন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বাংলার মানুষ জেগে উঠেছে। যুদ্ধ অপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে। শাহবাগের এই গণজাগরণ দেখে নিজের মনকে স্থির রাখতে পারছি না।বিদেশে আছি তাই সরাসরি শাহবাগে অংশ গ্রহণ করতে পারছি না।কিন্ত্ত টিভি ও নেট থেকে আপডেট নিচ্ছি, গতকালকের মহাসমাবেশও সরাসরি দেখলাম।আজ সিটিসেল তারকা কথনে কন্ঠশিল্পী আগুনের এই কথাটি ( "সকল যুদ্ধাপরাধী রাজাকার, সকল রাজাকার যুদ্ধ অপরাধী নয়।") শুনে আমারও তাই মনে হয়েছে।যারা মুক্তি যুদ্ধ দেখেছে তাদের কাছে শুনেছি কিছু কিছু রাজাকার মুক্তিযোদ্ধাদের ও সাধারণ মানুষকে সাহায্য করেছে।এরাব যুদ্ধ অপরাধীর বিচারের আন্দোলন নিয়ে আমার কিছু কথা।

মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সমীপে,
মাননীয় প্রধানমন্ত্রী আপনার দল ক্ষমতায় এসে যখন যুদ্ধ অপরাধীর বিচার শুরু করে ছিলেন, সেই থেকে বাংলার মানুষ আপনারকে সাধুবাদ জানিয়ে আসছে। আজ সারা বিশ্ব দেখছে বাংলার তরুণ সমাজের একটাই দাবি যুদ্ধ অপরাধীর ফাঁসি চাই।দয়া করে বাংলার তরুণ সমাজকে ভরাক্রান মনে শাহবাগ থেকে ফিরিয়ে দিয়েন না।লক্ষ লক্ষ এই নতুন প্রজন্মকে কেউ আজ টাকা দিয়ে মিছিলে আনেনি, তারা এসেছে আজ বাংলার মাটিকে কলঙ্গমুক্ত করতে। আমাদের আজ প্রাণের দাবি সকল যুদ্ধ অপরাধীর ফাঁসি চাই। আর যুদ্ধ অপরাধী যে শুধু জামায়েত শিবিরের নেতা কর্মী তা নয়, আপনার দলেও যুদ্ধ অপরাধী আছে। তাদের কে অতিবিলম্বে বিচারের সম্মুখীন করে জাতিকে আজ পুরোপুরি কলঙ্গমুক্ত করুন।বাংলার নিরপেক্ষ নতুন প্রজন্ম যখন আজ আন্দোলনে নামেছে, এইতো সুযোগ সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্গমুক্ত করে আপনার পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার।

আন্দোলনকারী তরুণ প্রজন্ম ও ব্লগার সমীপে,
সাধুবাদ জানাই শাহবাগে আন্দোলনকারী তরুণ প্রজন্ম ও ব্লগারদের । তোমরা আজ বুঝিয়ে দিয়েছো বাংলার তরুণ সমাজ প্রাণের দাবিতে কতটা জ্বালাময় হতে পারে।
কিন্ত্ত কিছু কিছু ব্লগার ও আন্দোলনকারী দেখছি ইসলামের বিরোধে অবস্থান নিয়েছে। তারা যুদ্ধ অপরাধী, জামায়েত শিবির ও ইসলাম কে এক করে ফেলছে।জামায়েত ইসলাম ধর্মকে পুঁজি করে রাজনীতি করে । আর নাস্তিকেরা ধর্মের বিরোধে কথা বলে রাজনীতি করে । তারা উভয়ে সমান অপরাধী। আজ বাংলার মানুষের দাবি হচ্ছে যুদ্ধ অপরাধীর ফাঁসির মাধ্যমে জাতিকে কলঙ্গমুক্ত করা।ইসলাম ধর্ম দিয়ে টানাটানি করছেন কেন?
ইসলাম ধর্ম জামায়েত ইসলাম বা কোন দলের প্রণীত ধর্ম নয়। এটা মুসলমান জাতির জন্য হযরত মুহাম্মদ (সাঃ) উপর প্রেরিত মহান আল্লাহ তাওলার এক শান্তির ধর্ম। ইসলাম ধর্ম , আল্লাহ ও আল্লাহর রাসুল কে অপমাণ করার অধিকার কারও নেই।আপনাদের প্রতি অনুরোধ এই আন্দোলনে ইসলাম কে নিয়ে টানাটানি করবেন না।

মাননীয় বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি সমীপে
আপনি একজন মুক্তযোদ্ধার স্ত্রী হয়ে কেন আজ আপনি ও আপনার দল বিএনপি যুদ্ধ অপরাধীদের বিচারের বিরোধীতা করছেন।আপনি আজ দেখতেছেন শাহবাগের আন্দোলনকারীরা কোন দলের না। লক্ষ লক্ষ আন্দোলনকারী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, তাদের প্রাণের দাবি যুদ্ধ অপরাধীর ফাঁসি কার্যকরের জন্য।নিজেদের স্বার্থ ও ক্ষমতার জন্য আর কত সমর্থন দিবেন বাংলার স্বাধীনতা বিরোধীদের।এখনও সময় আছে এই তরুণ প্রজন্মের সাথে আন্দোলনে মেনে জাতি কে কলঙ্গমুক্ত করার।নিজের স্বার্থের জন্য আন্দোলন না করে, দেশ ও জাতির জন্য আন্দোলন করেন। তরুণ প্রজন্মও আপনাদের স্বার্থের জন্য শাহবাগের মত আন্দোলন করবে।

যে সব ছাগলেরা বলেন শেখ মুজিব যুদ্ধ অপরাধীদের ক্ষমা করে দিয়েছে, তারা এই ভিডিও টা দেখেন

পরিশেষে বলতে চাই.... ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, সকল যুদ্ধ অপরাধীর ফাঁসি চাই।
জয় বাংলা, জয় শাহবাগে আন্দোলনকারী
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ০১

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৫৭

'র'-এর গুপ্তচরবৃত্তির প্রকৃতি সম্পর্কে আলোচনা করার পূর্বে স্বাধীনতা যুদ্ধকালীন ও তৎপরবর্তী পরিচালিত কয়েক ধরনের স্ট্র্যাটেজি ও বাংলাদেশ বিরোধী তৎপরতার বিবরণ দেয়া প্রয়োজন । ১৯৬৮ সালে 'র' গঠিত হয়েছিল মূলত বৈদেশিক... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×