somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়াগুলো আমাদের যুব সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে ?

৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্পর্কের শিরোনামহীন………………
নামক গতকাল এনটিভিতে প্রচারিত একটি নাটক বা টেলিফিল্ম দেখলাম।গল্পটি ছিল একটি ছেলে ও একটি মেয়ের ৫-৬ বছর সম্পর্কে পর তারা পালিয়ে বিয়ে করবে।
যেদিন তারা বিয়ে করবে সেদিন খবর আসল ছেলেটির বাবা অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি আছে। এদিকে মেয়েটিও বাড়ি ছেড়ে চলে আসছে, সে বান্ধবিদের কাছেও থাকতে রাজি না। কোন উপায় না দেখে ছেলেটি মেয়েটিকে তার এক বন্ধুর বাসায় দুই দিনের জন্য রেখে তার বাবাকে দেখতে গেল। দুই দিন পর খবর এল ছেলেটির বাবা মারা গেল।
মেয়েটি আর কয়েকদিন ছেলেটির বাসায় রয়ে গেল। এই কয়েকদিনে মেয়েটি তার প্রেমিকের বন্ধুর প্রেমে পড়ে গেল।মেয়েটি একদিন তার প্রেমিকের বন্ধুকে বলল ছেলেটির জন্য তার কোন মায়া কাজ করেন না।
তারপর ছয়দিন পর ছেলেটি ফিরে আসলে মেয়েটি তাকে ফিরিয়ে দিল। তারপর মেয়েটি যে বন্ধুর বাসায় ছিল তার সাথে তার সম্পর্ক হল।

এখানে আমার প্রশ্ন হচ্ছে ৫-৬ বছরের একটি ভালবাসার সম্পর্ক কিভাবে ৫/৬ দিনে বদলে যায়। যদি প্রেম, ভালবাসা, মায়া, বিশ্বাস না থাকে তাহলে কিভাবে ৫/৬ বছর একটি ছেলে ও মেয়ের মাঝে সম্পর্ক থাকে। বুঝতে পারি নাই এখানে পরিচালক কি বুঝাতে চেয়েছেন। আর এসব নাটক থেকে আমরা যুব সমাজও কি শিখছি। যেখানে একটি ছেলে তার বন্ধুকে বিশ্বাস করে তার হবু স্ত্রীকে তার কাছে রেখে গেলেন। যেখানে ছেলেটি তার হবু স্ত্রীকে তার নিজের থেকে বেশি বিশ্বাস করে রেখে গেল, সেখানে মেয়েটি কি ভাবে তার বিশ্বাসের অসম্মান করল।
এসব গল্প গুলো কি আমাদের অবিশ্বাসী, ধোঁকাবাজ, প্রতারক হতে শিখাচ্ছে না ? আমাদের অভিনেতা-অভিনেত্রীদেরও বাস্তব জীবনে আমরা এসব দেখতেছি। কেউ কেউ কিছু দিন তার সাথে সংসার করে তাকে আর ভাল লাগে না। অন্য একজনের প্রেমের হাবুডুবু খেয়ে, কয়েক বছরের পবিত্র স্বামী-স্ত্রীর সম্পর্কে ছিন্ন করছেন।

এই নাটকে একটি মেসেস প্রচার করা হয়েছে। তা হচ্ছে “নিজের প্রয়োজনে যা কিছু করা তা পুর্ণ্য” । নিজের প্রয়োজনে বিশ্বাসঘাতকতা করা, মানুষ খুন করা, পরকিয়া করা, প্রতারনা করাও কি পূর্ণ্য ? মানুষ তো সব কাজ নিজের প্রয়োজনে করে, তাই বলে কি খারাপ কাজ গুলোও কি পূর্ণ্য হয়ে যায়?
আমাদের বতর্মান সমাজে এমনিতে ধষর্ণ, ইভটিজিং, পরকিয়া, বিবাহ-বিচ্ছেদ, বেড়ে যাচ্ছে। ছেলে মেয়েদের মাঝে বয় ফ্রেন্ড, গার্ল ফ্রেন্ড পরিবর্তনের প্রবনতাও দিন দিন বেড়ে চলছে।

নির্মাতাদের কাছে একটা অনুরোধ এমন কিছু নির্মান করবেন না, যেগুলো আমাদের সমাজের অবক্ষয়ের কারণ হয়ে দাড়ায়। বরং এমন কিছু নির্মাণ করেন যা দেখে আমাদের সমাজ অবক্ষয় থেকে মুক্ত হতে পারে।
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ০১

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৫৭

'র'-এর গুপ্তচরবৃত্তির প্রকৃতি সম্পর্কে আলোচনা করার পূর্বে স্বাধীনতা যুদ্ধকালীন ও তৎপরবর্তী পরিচালিত কয়েক ধরনের স্ট্র্যাটেজি ও বাংলাদেশ বিরোধী তৎপরতার বিবরণ দেয়া প্রয়োজন । ১৯৬৮ সালে 'র' গঠিত হয়েছিল মূলত বৈদেশিক... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×