somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ক্যামেরায় ব্যক্তিগত অন্তরঙ্গ মিলনের ছবি নিয়ে কিছু কথা (১৮+ হতে পারে )

০৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং লক্ষ্য করছি আমাদের দেশের অনেক মানুষ (বিশেষ করে যুব সমাজ) মোবাইল ক্যামেরা কিংবা হিডেন ক্যামেরায় ব্যক্তিগত অন্তরঙ্গ মিলনের ছবি গোপনে কিংবা নারী সঙ্গিকে জানিয়ে ভিডিওতে ধারন করছেন। পরবর্তীতে তা কোন না কোন ভাবে লিক্ হয়ে লাখো মানুষের হাতে ছড়িয়ে যাচ্ছে। আমরা যারা ভিডিওটি দেখছি অথবা বন্ধুবান্ধবের মোবাইলে ব্লু-টুথের মাধ্যমে পাঠাচ্ছি তারা কি নিজের বিবেকের কাছে কখনো প্রশ্নবিদ্ধ হয়েছি? কখনো কি ভাবছি আমরা কত বড় একটা অনৈতিক/ঘৃণ্য কাজ করছি?

মানব প্রজাতীর সবছে মাছুম - নিষ্পাপ সম্পর্ক হল যৌনমিলন। শাররীক মিলন হচ্ছে নারী-পুরুষের "একন্ত আপন - একান্ত গোপনীয়" (উল্লেখ্য, আমাদের পেইজে আমরা শুধুমাত্র বৈধ সম্পর্কের কথাই বলি। অবৈধ সম্পর্ক আমাদের বিবেচ্ছ বিষয় নয়)। আমাদের কি অধিকার আছে অন্যের

"গোপনীয় জীবনে" প্রবেশ করার? অন্যের একন্ত গোপন বিষয় কি করে আমরা খারাপ নজরে দেখছি। যে যৌনমিলনের ফলাফলে আজ আপনি আমি পৃথিবীর আলো দেখছি - সে মিলনকে যদি আমরা খারাপ চোখে (নোংরা মনে) দেখি তাহলে কি আমরা আমাদের জন্মকে খারাপ/নোংরা চোখে দেখছি না? যখন এটা কল্পনা করতে জঘন্য মনে হয় - যে নারীটির ভিডিও দেখছি সো আমার নিকটাত্মীয় ও হতে পারতো, তখন কি করে আমি অন্যের কাছ থেকে ভিডিওটি নিচ্ছি? কি করে তা আবার শেয়ার করছি? আনন্দ উপভোগ করার জন্য পৃথিবীতে আরো অনেক মাধ্যম আছে - তহলে কেন সমাজে নোংরামীর কালো থাবা? (অন্য একদিন লিখবো - মোবাইল কোম্পানীগুলো আমাদের নৈতিকতাকে কোথায় নিয়ে যাচ্ছে)।

এখানে পুরুষ ফ্যান যারা আছেন, জানি তাদের সবার একই যুক্তি হবে। আপনি বলবেন, "মেয়েটি তুলতে দিল কেন? অথবা এমন কাজ করলো কেন?"
উত্তরে বলি, লক্ষ্য করলে দেখতে পাবেন - বেশির ভাগ ভিডিওতে নারী সঙ্গীটি খুবই সাধারন ভাবে কথা বলছেন - ছেলেকে খুশি করার চেষ্টা করছেন... নারীদের ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রকট। তারা যখন একজন পুরুষকে মনে-প্রাণে বিশ্বাস করে, তখনি শুধু সব কিছু উজাড় করে দেয়। একটা মেয়ে যখন আপনাকে তার জীবনের চেয়ে বেশি বিশ্বাস করছে - তাহলে আপনি কি করে তার সাথে এত বড় একটি বিশ্বাসঘাতকতা করতে পারেন?

একজন নারীর ইজ্জত যাওয়া এবং তার জীবন যাওয়া সমান অনুভুতির। যখন কোন নারী কলঙ্কিত হয় - হয়তো আমরা তাকে জিন্দা থাকতে দেখি। কিন্তু সে একটা জিন্দা লাশ হয়ে যায়। দূর থেকে দেখলে মনে হবে সে দিব্যি চলছে-ঘুরছে-ফিরছে। কাছে গিয়ে দেখুন ওটা শুধু তার দেহ। আত্মা-মন তার দেহ থেকে কোন এক হায়েনা ছিনিয়ে নিয়ে গেছে। (দয়া করে "আমি এত তথ্য পেলাম কি করে?" এ ধরনের যুক্তিহীন কথা জিজ্ঞেস করবেন না। কোন "লিখা" স্বপ্নে পাওয়া যায়না। যে লিখে সে অভিজ্ঞতা থেকেই লিখে। আমার কোন কথা খারাপ লাগলে ক্ষমাপ্রার্থী। ১৬ কোটি মানুষের ১৬ কোটি মন। ১৬ কোটি মনের ১৬ কোটি মানসিকতা। তাই আমার আপনার মত একই হবে তার কোন গ্যারান্টি নেই)।

পরিশেষে বিধাতার কাছে এই চাওয়া...
আমার বোনটি থাকুক নিরাপদে। আমার মাকে ভালবাসার শক্তি দিও বিধাতা...

লেখাটি একটি ফেইসবুক পেইজ থেকে নেওয়া ।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

রুপান্তর

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭


কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

×