আমাদের কোন প্রদেশ নেই, আমরা বীরের জাতি ; সোনার বাংলাদেশ ।
সম্ভাবনাময় একটি স্বপ্নের দেশ । স্বাধীনতাত্তোর এতোটা সময় পেরিয়ে
গেলেও আমরা এখনো স্বপ্ন পূরণের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি নি ।
শুধু ক্ষমতা বদলের ক্রমধারা ঘটেছে মাত্র, দুর্ভাগ্যবশত কোন দল কিংবা
দেশে ন্যূনতম সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি নি..অপ্রিয় হলেও
সত্য কথা । এই দীর্ঘদিনের উপলব্ধিগত অভিজ্ঞতায় একটি প্রশ্নই শুধু
মনে ঘুরপাক খায়, আমরা কি বঙ্গবন্ধুর সেই তেজদীপ্ত প্রত্যয়ে জাগ্রত
আছি, নাকি কোন তৃতীয় পক্ষের দ্বারা চালিত রিমোটের স্বীকার মাত্র ?
তাহলে কি শুধুই অই একটি চেয়ারের চিরদাসী হয়েই থাকবো যুগযুগ ?
আমরা স্বাধীন সত্তায় মানুষের স্বপ্ন পূরণে আর কবে গণতন্ত্রমুখী হবো ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

