somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ দেখালো, বিএনপি কি দেখেছে?

২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগ। দলটিকে আর নতুনকরে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। সম্প্রতি তাদের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন শেখ হাসিনা আর তার সঙ্গী হয়েছেন নবাগত ওবায়দুল কাদের।

তবে, সম্মেলনের এ দুটো বিষয়কে বাদ দিলেও বেশকিছু চমক থেকে যায়। যা বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে, তাদেরও কাউন্সিলর এভাবেই হওয়া উচিত। ধরুন, আওয়ামী লীগ ক্ষমতায়, তাদের এখন বিস্তার বেশি দেশে-বিদেশে। পক্ষান্তরে বিএনপি নানা সঙ্গটে। কিন্তু গত মাস ৩ আগে বিএনপি যে সম্মেলন করলো তাতে বিদেশি কোনো অতিথি ছিল? এতোটা সঙ্কীর্ণতার সঙ্গে কেন সম্মেলন শেষ করা হলো? সম্মেলন শেষ করলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি কেন? এসব প্রশ্নের উত্তর কে দেবে?

তার উপর আসছে সামনে নির্বাচন। এ নির্বাচনে বিএনপি নিশ্চয় অংশ নেবে। এটা নিশ্চিত করেই বলা যায়। তবে, এর জন্য তাদের কোনো প্রস্তুতি এখন পর্যন্ত আছে বলে মনে হয় না। কারণ, যেখানে দলের অবস্থাই শোচনীয়, মাঠে দাঁড়াতে পারছে না, নেই কোনো আন্দোলন; সেখানে কমিটি নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে অসন্তোষের খবর পাওয়া নিশ্চয় ভালো লক্ষণ নয়।

২৩ তারিখে সম্মেলন শেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, ৩/৪ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। কিন্তু বিএনপি তা ৩ মাসেও পারে নি। এটা নিশ্চয় ব্যর্থতা নয় বলা যাবে না।

এবার আসুন আন্দোলন প্রসঙ্গে। বিএনপিকে এখনো দেশের মানুষ, মিডিয়া, বিদেশিসহ সবাই প্রধান রাজনৈতিক বিরোধী দল হিসেবেই মূল্যায়ন করে। কারণ, সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করে গেছে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার সঙ্গে, রওশন এরশাদের সঙ্গে নয়। সুতরাং দেশ-বিদেশের মানুষের চিন্তা আর মূল্যায়নের মর্যাদা বিএনপিকে দিতে হবে, তা হতে হবে রাজনৈতিক গণবান্ধব কর্মসূচির মাধ্যমেই।

নির্বাচনী ম্যানুফেস্টু দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু বিএনপি এ ক্ষেত্রেও পিছিয়ে। তবে কী আর নির্বাচনে গেলেই লাভ হবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়।


সুতরাং এ কথা বলতেই হয়, আওয়ামী লীগ নির্বাচনমুখী কমিটি করেছে। বিএনপিকেও নতুন উদ্যমে নামতে হবে। জনগণের কাছে যেতে হবে। নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সমঝোতায় আসতে হবে। নতুবা যে দশা চলছে তা থেকে পরিত্রাণেরও কোনো সম্ভাবনা আপাদত মিলবে না বলেই মনে হচ্ছে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×