somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা পুলার গল্প।

১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুইদিন ধইরা ভাবতাছি একখান পুস্ট দি।যাইহোক বয়স হইচে তো মাতায় কিচু আসে না।আমি একটা পুলার কতা কই তার থিকা বরং।
উ পুলাডার নাম পুলা।পুলাডা জন্মাইছে ইস্টিশানে।মার সাতে থাকে।দিনের বেলা বইয়া থাকে আর রাততিরে নুংরা কাতাকুতায় শোয়।তো মাঝেমধ্যি বাপরে পায় কিসুদিনের জন্যি।পায় মানে মা কয় “হেইডা তোর বাপ”।
এইরম চার পাচডা বাপ চেঞ্জ হইয়া গেছে উর পাচ বছরের জীবনে।বেশীর ভাগ বাপগুলান হারামী ছেলো।পুলা বাপ কইয়া ডাকলে বাপগুলান চেইত্যা যাইত।কেউ কেউ “চুয়ারের বাচ্চা” কইয়া গালিও মারত। অবিশ্যি শেষ বাপডা মোটের উপর ভালা ছিলো।পুলা কইত উরে।
“হেই পুলা একটা’র বিড়ী লইয়া আয়”।
“হেই পুলা আটানা নে,লজেন খাইস”।
তো মায়ে তো কাগজ কুড়াইতো।একদিন রাততিরে কুড়ানো কাগজ বেইচা বুইচা আইস্যা বাপের সাথে ফুসুর ফুসুর করা শুরু করল। করতেই আচে , করতেই আচে।পুলাডা কতা শুনে আর টেরেনের হুইছাল শোনে। শুনতা শুনতা পড়ছে ঘুমাইয়া।
সকালে উইঠা দ্যাহে কেউ নাই,দুপুরে ও নাই। ক্ষুদা পাইসে জোর।রাতেও আহে না।পুলা কানতে কানতে ক্ষুদা লইয়া ঘুমায় পড়ে।
ইস্টিশানের লুকেদের অত টাইম নাই দেকার।জীবনের গতি তো থামে না।
যাইহোক আবার সকাল হয় , গায়ে রোদ লাগে,পুলার ঘুম ভাইংগা যায়।আবার ক্ষুদা লাগে।
তারপর এমন ক্ষুদা পাইছে যে ইস্টিশানের এক দুকান থেইক্যা একখান রুটি উঠায় মারছে দোড়।
আর যায় কোথা কয়কশো নচিকেতা দাড়ি চুলক্যায়া গাইয়া ওঠে” চোর চোর চ্চোর.........”
চারপাচ জনে ধইরা তক্তার মতো চাইপা পেরেক মারা পেন্দানি লাগাইসে।লুকেরাও মজা দেহার লাগে জমা হইতে থাহে। সাধারন মানুষ,বুদ্ধিজীবি,প্রগতিশীল,বিপ্লবী,আর্টিস আরো কেডা কেডা যেনো।
কেউ কয়” বাপ মা নাই বুদায়।”
আর একজন কয় “এইডাই সমুস্যা এহন । ভাইরাসের মত বাড়তাসে”।
আর একজন কয় “কি আর হইব এহন চুর পরে ডায়াত হইব।”
কেউ আবার কয় উপরয়ালা দিছে।উর কি দুষ”।
একজন আবার পুলার হাত ধইরা চ্যাচায় ওঠে “ এ লড়াই বাচার লড়াই। গরমেন্ট করে কি?।দুনিয়ার ভবঘুরে এক হও।ইন কিলাব জিন্দাবাদ।”
পুলা তো কিচু বুঝে না। ফ্যালফ্যালাইয়া চায় খালি। তারপরে এট্টু ফাকা পাইয়া মারে দোড়। দৌড়াইতে দৌড়াইতে হটাত গান হইয়া যায়। সুর হইয়া যায়............অন্তবিহীন পথে চলাই জীবন।শধু জীবনের কথা বলাই জীবন।জীবন প্রসব করে চলাই জীবন......
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪৫
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×