অফারের সঙ্গে গার্লফ্রেন্ড দিন!
২৩ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোবাইল কোম্পানীগুলোর অফার দেখলে মাঝে মধ্যে মাতার চান্দি চুন্দি গরম হইয়া যায়। সম্প্রতি বাংলালিংকের রিচার্জে ১০০% বোনাসের ঘোষানাটা দেখে ভাবলাম ১০০ টাকা রিচার্জে যদি আরো একশো বোনাস পাই তয় মন্দ কি! রিচার্জের আগে তাদের শর্তগুলোতে চোখ বুলালাম।
১. বোনাসের টাকা দিয়ে শুধুমাত্র বাংলালিংক নাম্বারে কথা বলতে পারবেন।
২. বোনাসের মেয়াদ মাত্র ৭ দিন।
৩. বোনাসের টাকা দিয়ে এস এম এস করা যাবেনা।
প্রশ্ন হচ্ছে, মোবাইল কি শুধু মানুষ আজাইরা আলাপের জন্যই ব্যবহার করে? ৭ দিনের মধ্যে কোন বাংলালিংক নাম্বারে খেজুরে আলাপ করা ছাড়া তো মূল টাকা ১০০ এবং বোনাসের ১০০ টাকা খরচ করা সম্ভব না। মোবাইল কোম্পানী গুলো পাবলিকরে অফারের ডোজ দিয়া চুলকানি মারে । আর চুলকানি পেয়ে পোলাপান খেজুরে আলাপ জুড়িয়ে হয় পরকিয়া করে নয় তো প্রেমিকা থাকলে আজাইরা আলাপ জুড়িয়ে টাকা শেষ করে। কিন্তু যাদের খেজুরে আলাপ করার মত কেউ নেই তাদেরকে এমন অফারের লগে অন্তত একটা গার্ল ফ্রেন্ড দেয়া উচিত, নয়তো টাকা খরচ করবে কিভাবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন