আমাকে ডিসকো বান্দর -২ করার জন্য আবেদন (সামু কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ)
২৭ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি প্রায় দেড় বছর আগে এই আইডিটি খুলেছিলাম ডিসকো বান্দর নামে। কিন্তু আমি তখন জানতাম না যে ডিসকো বান্দর নামে আরো একজন ব্লগার আছেন। এবং তিনি এবার সেরা ১০ ব্লগারের মধ্যের একজন। আমি আইডিটা খোলার মাসখানেক পর জানতে পারি, ডিসকো বান্দর নামে আরো একজন আছে, তখন খুব খারাপ লাগলো। কারণ উনি আমার অনেক আগেই আইডি খুলেছেন। এরপর অনেকদিন আর সামুতে বসা হয়নি, গত মাসে আমি যখন সামুতে ঢুকলাম তখন অনেকেই আমাকে ধন্যবাদ দিতে লাগলো ১০ ব্লগারের একজন হবার জন্য। আমি প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণে বুঝলাম আসলে ওটা আমি না কারণ আমি সেরা হবার মত সময় সামুতে দিইনি। তখন অনেকেই আমাকে বলে- ডিসকো বান্দরের নামে আইডি খুলেছেন হিট হবার জন্য? আরো কত কথা। আমি তাদেরকে বোঝাতে পারিনি যে আমি এই আইডি এখন খুলিনি। খুলেছি দেড় বছর আগে। এটা কাকতালীয়ভাবে নাম মিলে গেছে। তারপর একদিন একটা পোস্ট দিলাম, সবাই তখন নকল আইডি নকল আইডি বলে চিল্লাপাল্লা শুরু করেছিল, পরদিন দেখলাম আমার আইডি জেনারেল করে দেয়া হয়েছে। তারপর থেকে ব্লগে বসার আগ্রহ হারিয়ে ফেলেছি, কয়েকদিন পর ঢুকে দেখি আমাকে এখন আবার সেফ করা হয়েছে, তবুও এখন আর লিখতে কিংবা কমেন্ট করতে ভালো লাগে না। কারণ অনেকেই নকল ডিসকো বান্দর বলে টিটকারী মারে, তাই সামু কতৃপক্ষের কাছে আবেদন, যদি সম্ভব হয় আমার আইডির নামে ডিসকো বান্দর ২ লাগিয়ে দিলে ভালো হয়। তাহলে আর কেউ নকল নকল বলে চিল্লাবে না। অন্যথায় আমি কি করব একটা সমাধান দিন?
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন