somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরে কত্তো কথা বলে রে....

২৫ শে জুন, ২০১২ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাকার জন্য এরা কতটা নীচে নামতে পারে কিংবা কত রকম কথা ঘোরাতে পারে তার কোন সীমা রেখা নেই। সাগর- রুনি বিচার নিয়ে যখন সবাই সোচ্ছার হয়ে উঠেছে। তখনই তারা মাহফুজুর রহমানের হয়ে সেদিন ব্যাপক চাপাই গেয়েছিল। আজকে এই পোস্ট দেয়ার কারণ হলো কিছুক্ষণ আগে টিভিতে নাট্য নির্মাতা মামুনুর রশিদের সুর পরিবর্তন করা বক্তব্য দেখে। তিনি আজ বলেছেন, তারা অনেক কথাই বলেছেন কিন্তু সব কথা মিডিয়ায় আসেনি। সেদিন আমি এটিএন এ তাদের চাপা পেটানো টা দেখেছি, তাই মনে হচ্ছে পুরো ফুটেজ দেখলে তাদেরকে প্রকৃত তেলবাজ বলেই মনে হতো। যাই হোক তাদের সেদিনের সামান্য কথা তুলে ধরা হচ্ছে যা এখনও ইউটিউবে আছে।


মামুনুর রশিদ: আমাদের চেয়ারম্যান সাহেব অনেক হৃদয়বান মানুষ, সরল মানুষ ও বলা যায়। এই সরলতায় তার কাল।

প্রশ্ন হচ্ছে তার সরলতার সুযোগ নিয়ে কি সাংবাদিকরা তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে নাকি তিনি নিজেই লন্ডনে বক্তব্য দিয়ে পরিস্তিতি ঘোলাটে করেছে?


আফসানা মিমি: আমি অন্তত যতটুকু ইউটিউবে দেখেছি ওনার বক্তব্য আমার কাছে আপত্তিকর কিছু মনে হয়নি।

আফসানা মিমির কাছে আমার প্রশ্ন আপনি ইউটিউব দেখার সময় কি কানে তুলা দিয়ে রেখেছেন?
যদি তুলা না দিয়ে থাকেন তবে উনি যে বলেছেন তাদের বাসায় প্রায়ই মদের আড্ডা হতো, অনেকেই সেখানে যেত। আনন্দ পূর্তি করতো। এই কথাগুলো আমাদের সাংবাদিকদের জন্য আপত্তিকর তো বটেই ধিক্কার জানানোর মতও। তার ওপর পরকিয়ার কথা তো আছেই। এখন কেউ যদি বলে আফসানা মিমির বাসায় অনেকেই যায় মদের আড্ডাও বসে...। এই কথাগুলো কি আপনার জন্য আপত্তিকর হবে? ডোন্ট মাইন্ড উদাহরণ দিলাম।


চয়নিকা চৌধুরী: তার ভালো কাজ গুলোকে মনে রেখে তাকে সাহায্য করব তার পাশে থেকে। তাকে যেন সে বিপদ থেকে উদ্ধার করতে পারি।

প্রশ্ন: চয়নিকা চৌধুরী আপনি বলুন তো তিনি কি এমন খারাপ কাজ করেছে যে আপনি তার ভালো কাজের কথা মনে রেখে তাকে সাহায্য করতে চান? কোন বিপদ থেকে আপনি তাকে উদ্ধার করতে চাইছেন?

আপনার জামাই অরুণ চৌধুরীর ভন্ডামির কথা কিন্তু এখনও জাতি ভুলে যায়নি। স্বামীর ঘটনা না হয় ধামাচাপা দিয়েছেন তাই বলে কি এবার সাংবাদিকদের বিরুদ্ধে দাঁড়াবেন।


জাহিদ হাসান: অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। দেশে বিদেশে মাহফুজুর রহমান প্রাণখোলাভাবে অনেক কথাই বলেন। যেটা কেস করা হচ্ছে তা অস্বস্তিকর। সেটা কখনও ভালো লাগেনা।

প্রশ্ন: জাহিদ হাসান সাহেব, সাংবাদিকদের প্রতিবাদ আপনার কাছে অস্বস্তিকর লাগছে? কেন রে ভাই ইদানীং এটিএনএ আপনার পরিচালনায় লাল নীল বেগুনী ভালোভাবে প্রচার হচ্ছে বলে? শুধু অভিনয় নয় আপনে তো মেয়া তেল মালিশ ও ভালো পারেন।



শহীদুজ্জামান সেলিম: এক ধরনের তামাশা দেখার জন্য কিছু লোক তাকে ফাঁসিয়ে দিচ্ছে। ব্যক্তিগত জেলাসি আছে, পূর্ব শত্রুতা আছে।
প্রশ্ন: সেলিম সাহেব শত্রুতা করে কোন সাংবাদিক কি তাকে লন্ডনে প্রুটিকা জুস খাওয়াইয়া দিছে?


তৌকির আহমেদ: একটি খন্ডিত ইস্যু কে ক্যাপিটাল করে এটাকে সেল করার চেষ্টা করা হচ্ছে।
কিরে ভাই, সাংবাদিকদের দোকানদার বানাইয়া দিলেন?


শাহরিয়ার নাজিম জয়: এই চক্রটা অনেক স্ট্রং, এই চক্রটার সঙ্গে যৃদ্ধ করতে হলে আমাদেরকে অনেক স্ট্রং হতে হবে।
প্রশ্ন: তা আপনার স্ট্রং চক্রের কার্যক্রম থেমে গেল নাকি? সাংবাদিকদের বিরুদ্ধে স্ট্রং হয়ে রাস্তায় নামবেন না?


গোলাম ফরিদা চন্দা: মাহফুজুর রহমানের সাহে আমার যেদিন প্রথম পরিচয় হয় সেদিনই আমি বুঝতে পারি উনি অনেক বড় মনের মানুষ। বিশাল মনের মানুষ।

আপনার বক্তব্যের জবাব কি দিমু চন্দা আমি নিজেই বুঝতে পারছি না। পুরা টেনশনে পইড়া গেলাম।

সেদিন আরো অনেকেই সেখানে গলাবাজি করেছেন, যাদেরকে শুধু এখন ধিক্কার দিতে ইচ্ছে করছে। কারণ তারা পরিস্থিতি উল্টো দিকে ঘোরাতে গিয়ে নিজেরাই এখন বক্তব্য গোরানোর চেষ্টা করছেন।
তবুও এদেরকে চিনে রাখা এ জাতির জন্য প্রয়োজন। কারণ এরা টাকার জন্য সবই করতে পারে।
তারা যাই করুক আমরা সাগর-রুনির হত্যার বিচার চাই।









সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১২ রাত ১০:০৯
২১টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×