রাতারগুল ফরেস্ট বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট
২৬ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিষয়টি আমাকে রিতিমত অবাক ও বিস্মিত করেছে। বাংলাদেশে যে এমন একটি বনাঞ্চল আছে সেটা আমি আগে জানতামই না। ভ্রমন বিষয়ে আমার যথেষ্ট আগ্রহ আছে। কিন্তু বাংলাদেশে যে সোয়াম্প ফরেস্ট আছে সেটা আমার ধারনাই ছিল না। এই ধরনের বনাঞ্চল সাধারনত আমাজন কিংবা রেইন ফরেষ্ট অঞ্চলগুলোতে পাওয়া যায়। আগে বলি সোয়াম্প ফরেস্ট কি জিনিস......

জলাভূমিতে শাপলাসহ নানা জাতের ছোট গাছপালা এমনিতেই জন্মে। কিন্তু এসব গাছের সঙ্গে পানিসহিষ্ণু বড় গাছপালা জন্মে একটা বনের রূপ নিলে তবেই তাকে বলে সোয়াম্প ফরেস্ট বা জলের জঙ্গল। উপকূলীয় এলাকার বাইরে অন্যান্য জায়গার সোয়াম্প ফরেস্টগুলো সব সময় জলে প্লাবিত থাকে না। কেবল বর্ষায় এই বনের গাছগুলো আংশিক জলে ডুবে থাকে। আমাদের বাংলাদেশেও রয়েছে এমন একটি সোয়াম্প ফরেষ্ট। দেশের স্বীকৃত একমাত্র এই সোয়াম্প ফরেষ্টটি সিলেটে অবস্থিত।
উত্তরে গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর। মাঝখানে ‘জলার বন’ রাতারগুল। সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নে এই জলার বনের অবস্থান। সিলেট নগরী থেকে দেশের একমাত্র স্বীকৃত এ সোয়াম্প ফরেস্টের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। অনিন্দ্য সুন্দর বিশাল এ বনের গাছ-গাছালির বেশিরভাগ অংশই বছরের সাত মাস থাকে পানির নিচে। শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে গেলে মাথা উঁচু করে দাঁড়ায় গোটা বন। শীতের শুরুতেই আনাগোনা শুরু হয় অতিথি পাখির। বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া লেকে চলে পাখির ‘ডুবো খেলা’। বনজুড়ে চরে বেড়ায় নানা প্রজাতির বন্যপ্রাণী।
ট্রাভেলোবিডি ওয়েবসাইট থেকে আমি তথ্যগুলো পেয়েছি। তাকে ধন্যবাদ । রাতারগুল যাবার জন্য মন আনচান আনচান করছে।
আরও অনেক তথ্য, যাবার উপায় এবং অনেক ছবি আছে নিচের লিংকে। আমি আর বেশী কপিপেষ্ট করলাম না। যাদের আর জানার আগ্রহ আছে, ভিজিট করে জেনে নিন।
বিস্তারিত তথ্য ও ছবি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন