somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদিন হঠাৎ তুমি ...

২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক এই মুহূর্তে ভীষণ রূপবতী একটা মেয়ের সাথে গুটি গুটি পায়ে হাটছি আমি ... হঠাৎ করেই মেয়েটা আমাকে ফোন দিল ... ভীষণ ব্যস্ততার মাঝে মোবাইলের স্ক্রিনে তার নম্বর ভাসতে দেখেই অবাক হলাম ... ফোন দিয়ে মেয়েটি খুব গম্ভীর গলায় বলল ...

... ... ...

“আপনার কোন নীল শার্ট আছে কি?”

“আছেতো ... কিনতু কেন”

“কারণ আমি আজ আপনার সাথে ঘুরতে বের হব ... আজ আপনি আমার সাথে নীল শার্ট পড়ে ঘুরবেন ...”

“কিনতু নীল শার্টই কেন” :(

“কারণ আমি আজ নীল শাড়ি পড়েছি তাই ... আর সাথে নীল চুরি”

“ওওও... কিনতু আমিতো অফিসে ... এখন কিভাবে আসব ... অনেক কাজতো...” :/

“অত কিছু বুঝি না ... আসতে বলেছি আসবেন ... এত প্যাঁচাল পাড়েন কেন ... না আসলে আপনার খবর আছে”

হুম মাথার স্ক্রু ঢিলা বদমেজাজি আর রাগী এই মেয়েটা যখন বলেছে খবর আছে ... না গেলে সত্যি আমার খবর আছে আমি জানি ... কে জানে এই দুপুর বেলা অফিসে এসে উপস্থিত হয় কিনা ... রূপবতী মেয়েগুলো কি সব এমন বদমেজাজি হয় নাকি ...

... ... ...

মেয়েটি সত্যি সত্যি নীল শাড়ি আর চুড়ি পরে চলে এসেছে ... চোখে খুব মোটা করে কাজল দেয়া ... আর পায়ে নূপুর ... কিনতু কি যেন নেই ... কিছু একটার অভাব ... আমি ধরতে পারছি না ... একদমই পারছি না ... আমি ভাবছি ভাবছি আর ভাবছি ... কিনতু ধরতে পারছি না ...

“চা খাবেন ... কি হল শুনতে পান না ... চা খাবেন”

আমি সম্বিত ফিরে ... “হু খাব”

“কি ভাবেন এত ... চলেন ওই দিকে যাই”

... ... ...

সে দূরে একটা টং দোকান দেখিয়ে বলল চলেন ওখানে বসি ... মেয়েটা চা খাচ্ছে ... ধোঁয়া উঠা কাপে চুমুক দিচ্ছে ... ভীষণ শব্দ করেই চা খাচ্ছে ... শব্দ করে চা খাওয়া আমার একদম পছন্দ না ... খুব বিরক্তিকর ... কিনতু তবু কেন যেন আজ আমি বিরক্ত হচ্ছি না ... মেজাজ খারাপও লাগছে না ...

“কি হলো, খাচ্ছেন না কেন ... চা ঠাণ্ডা হয়ে যাবেতো”

আমি আবারও সম্বিত ফিরে পেয়ে “হুম খাচ্ছি”

সে কপালটা কুঁচকে বলল ... “খান তাড়াতাড়ি খান”

... ... ...

তার কোঁচকানো কপালটার দিকে তাকিয়েই আমি বুঝে গেলাম কি নেই ... কিসের অভাব ... টিপ নেই ... মেয়েটা টিপ পড়তে ভুলে গেছে ... :D আমি চোখ বুজতেই কুঁচকানো কপালে একটা কালো টিপ দেখতে পাই ... ভীষণ রূপবতী মেয়েটার মোটা করে কাজল দেয়া ঐ চোখ দুটোর মাঝে আমাকে একটা টিপ পরিয়ে দিতে হবে ... সত্যি দিতে হবে ... কিনতু সেই অধিকারটা আমার নেই ... তার ঐ কপালে টিপ পড়ানোর অধিকারটা আমার নেই ...

... ... ...

আমি চোখ বুজেই থাকি ... জানি চোখ খুললেই মিথ্যে হয়ে যাবে সব ... চোখ খুললেই বাস্তবতারা এসে জানিয়ে দেবে এতক্ষণ যা ভেবেছি সব মিথ্যা ... নীল শাড়ি পড়া চোখে কাজল দেয়া ঐ মেয়েটা মিথ্যা ... কাজল দেয়া ওই টলমল চোখ দু’টো মিথ্যা ... ভীষণ মিষ্টি ঐ ফর্সা মুখ খানা মিথ্যা … সব আমার কল্পনা ...

চোখ খুললেই বাস্তবতা এসে একটা “ইরেজার” হাতে দিয়ে ফিস ফিস করে বলবে ... মুছে ফেল সব ... ভুলে যাও সব ... যা আমি পারব না ... কখনওই পারব না ... তাই আমি চোখ বুজেই থাকি ... চোখ বুজেই মিট মিট করে হাসি … :)

আমার ফেসবুক প্রোফাইলঃ https://goo.gl/NJFsPu
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×