somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থাবা বাবা-বিশ্বজিৎ হত্যাকাণ্ড, আমার ক্ষুদ্র সমালোচনা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

থাবা বাবা মারা গেল সেদিন। এর আগ পর্যন্ত তাকে চিনতাম না। মারা যাওয়ার পর তার ব্যাপারে বিভিন্ন লেখা পড়লাম, জানলাম। এরপর শুনলাম আমাদের প্রধান মন্ত্রী থাবা বাবা ওরফে রাজীব হায়দার শোভনের বাসায় গিয়ে বলে আসলেন, জামাত-শিবিরের রাজনীতি করার কোন অধিকার নেই। বলা বাহুল্য থাবা বাবা হত্যাকাণ্ড জনিত কোন রহস্যের এখন পর্যন্ত কোন সুরাহা হয় নি। উনি এতো দ্রুত কিভাবে জানতে পারলেন জামাত-শিবিরই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা বোধগম্য নয়। প্রধান মন্ত্রীর কাছে দৈববানী পৌঁছায় নাকি কে জানে!! এরপর আবার শুরু হল থাবা বাবার নাস্তিকতা বিষয়ক লেখাগুলোর প্রচার। এতে থাবা বাবা সাধারণ জনগণের সহানুভূতি হারাল। এরপর আবার বলা হল ঐ লেখাগুলো তার নয়, ওগুলো তার বিরুদ্ধে অপপ্রচার। এখন অবশ্য অন্য সব তদন্তের মতই থাবা বাবা হত্যাকাণ্ডও মাটি চাপা পড়ে আছে। যাই হোক, এবার বিশ্বজিতের ঘটনা নিয়ে কিছু বলি। তার হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সবগুলো টিভি চ্যানেলে প্রচারিত হয়েছিল, সোশ্যাল নেটওয়ার্ক ও ব্লগগুলোতেও প্রচারিত হয়েছিল, সুতরাং কারো নজর এড়িয়ে যাওয়ার মত বিষয় নয়। সেখানে আমরা চাক্ষুষ দেখেছিলাম, ছাত্রলীগ কর্মীরা কিভাবে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে। এরপর শুরু হল বিশ্বজিতের ব্যাপারে অপপ্রচার, বিশ্বজিতের কোন ভাই নাকি ছাত্র শিবির করে, বিশ্বজিতের হত্যাকারীরা নাকি আওয়ামী ব্যানারে ছাত্রশিবির, বিশ্বজিতের হত্যাকারীরা নাকি ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী, বিশ্বজিতের শরীরে নাকি কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ইত্যাদি ইত্যাদি। তাতেও লাভ হয়নি, সাধারণ জনগণ জানে বিশ্বজিতের খুনি কারা। প্রধান মন্ত্রীর কি উচিৎ ছিল না সেদিন বিশ্বজিৎএর বাসায় গিয়ে একথা বলা, ছাত্রলীগের রাজনীতি করার কোন অধিকার নেই। কেন উনি বললেন না? আওয়ামী ব্যানারে সব বৈধ!!

এবার হয়তো কিছু লোক বলবে, থাবা বাবার প্রতি আমার কোন সহানুভূতি নেই, সব সহানুভূতি বিশ্বজিতের জন্য। আমি বলব, মোটেই না, বিশ্বজিতের প্রতিও আমার বিন্দুমাত্র সহানুভূতি নেই। কারন এদেশে সহানুভূতির কোন দাম নেই, সহানুভূতি দেখিয়ে কোন লাভ নেই। অবশ্য মূল কারন আরেকটি, সেটা হচ্ছে বিশ্বজিতের শেষ কথা। আপনারা জানেন বিশ্বজিৎ মারা যাওয়ার পূর্বক্ষণে কি বলছিল। “আমি হিন্দু, আমাকে মাইরেন না”, ভুলে গিয়ে থাকলে আবার দেখুন। আশা করি খুব একটা কঠিন হবে না ভিডিও ফুটেজটি খুঁজে পেতে। বীজগনিতের ভাষায় বিশ্বজিতের কথাটি যদি লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড বের করি, তাহলে কি দাঁড়ায় এর অর্থ? আমি হিন্দু, আমারে মাইরেন না = ওরা হিন্দু না, ওদের মারেন। যাই হোক, বেচারা মৃত্যুর সন্ধিক্ষণে মাথা খাটিয়ে কিছু বলার মত অবস্থা ছিল না। কিন্তু তারপরও একথার মানে আমার কাছে অনৈতিক মনে হয়েছে। বলা উচিৎ ছিল, আমি একজন সাধারণ মানুষ, রাজনীতি করি না, আমাকে মারবেন না।

মানবতার খাতিরে, একজন মানুষ হিসেবে এবং একটি স্বাধীন দেশের নাগরিক হবার কারনে আমি থাবা বাবা ওরফে রাজীব হায়দার এবং বিশ্বজিৎ সহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, বিচারের নামে প্রহসন চাই না। নৈতিক ভাবে যে যেই পন্তায় বিশ্বাস করুক, মানবতার খাতিরে আমরা সবাই এক, এই বিশ্বাসে বিশ্বাস করতে চাই।
১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×