somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগাররা এখন শুধুই বলীর পাঁঠা

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হলিউডের ফিল্মগুলোতে রাশিয়ানরা টেরোরিস্ট, চাইনিজরা ড্রাগ ডিলার, এরাবিয়ানরা সুইসাইডাল বোম্বার, জার্মানরা নির্মম, জাপানিজরা আগে হারামি ছিল, এখন খুব ভাল, ব্রিটিশরা খাচ্চর, ইজরাইলের মানুষগুলা দুনিয়ার নিষ্পাপ, ফ্রেঞ্চরা কিডন্যাপার, ইটালিয়ানরা মাফিয়া, ইন্ডিয়ান বাদে সাউথ এশিয়ানদের গণায় ধরে না, কিন্তু অ্যামেরিকানরা এক্কেবারে ধোয়া তুলসী পাতা। তাদের কেউ খারাপ কিছু করতেই পারে না, যদি কেউ করে তাইলে যেভাবেই হোক প্রমান করতে হবে সে খাঁটি অ্যামেরিকান না, অন্য জাতের। যা এখন শুধু সিনেমাতেই না, ভিডিও গেমসেও ঢুকিয়ে দেয়া হয়েছে। এটা আসলে একধরনের আইওয়াশ, ছোটবেলা থেকেই ওদেরকে বোঝানো হয় পূর্বে উল্লেখিত ওরা খারাপ, ওদের ঘৃণা করতে হবে, আর শুধু অ্যামেরিকানরাই ভাল। কিন্তু অন্যদেশের সবাই কম বেশী জানে অ্যামেরিকানরা কি জিনিষ।

যাই হোক, মজার বিষয় হচ্ছে এই ধারণা এখন বাংলাদেশেও শুরু হয়ে গেছে দেখছি। আমার বন্ধু রাশেদ সিনেমাটি অনেকগুলো পুরুস্কার পেয়েছে এইবার, কেন পেয়েছে তা বুঝতে পারলাম ২৬শে মার্চে চ্যানেল আইতে কিছুক্ষণ দেখে। দেখলাম দাড়ি-টুপি পড়া মানুষগুলো খারাপ, মাদরাসার ছাত্ররা খারাপ, হুজুররা খারাপ, এতোটাই খারাপ যে ওরা মানুষের পর্যায়ে পড়ে না। তখন বুঝলাম পুরষ্কার দাতাদের চরিত্র কেমন হতে পারে। ভাল হয়েছে এক দিক দিয়ে, এতোদিনে নির্বিকার বাঙ্গালীর টনক নড়েছে কিছুটা। আমার প্রশ্ন একটাই, রাজাকার কি সবই দাড়ি-টুপি পড়া ছিল? লুঙ্গী গামছা পড়া রাজাকার ছিল না? সুট-টাই পড়া রাজাকার ছিল না? বুদ্ধিজীবীদের মধ্যে রাজাকার ছিল না? ঐ সময় কেউ যদি জোর করে ধর্মান্তরিত করিয়ে থাকে তাহলে তো তার উদ্দেশ্য অসৎ ছিল বলে মনে হয় না, বরং কাউকে বাঁচানোর স্বার্থেই ধর্মান্তরিত করানোর কথা। আবার জোর করে ধর্মান্তরিত করানো যেতে পারে, কিন্তু জোর করে কি ধর্ম পালন করানো যায়???

নাস্তিকতা বা ধর্ম নিরপেক্ষতা এক জিনিষ, কিন্তু ধর্ম বিরোধিতা আরেক জিনিষ। ধর্ম নিরপেক্ষতার নামে ধর্ম বিরোধিতা করার মানে হচ্ছে অসাম্প্রদায়িকতার আন্দোলন করতে গিয়ে নিজেই সাম্প্রদায়িক হয়ে যাওয়া। ধর্ম পালন করা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কারো ধর্মকে বা কারো বিশ্বাসে আঘাত করা কখনই ব্যক্তিগত ব্যাপার হতে পারে না। কুরুচিপূর্ণ মন্তব্য কখনই বাকস্বাধীনতার দ্বারা প্রকাশ করার অনুমতি পায় না। বাকস্বাধীনতা শালীনতা বজায় রেখে মন্তব্য করাকে অনুমতি দেয়, গালিগালাজকে নয়। আমাদের দেশে যাদেরকে বর্তমানে নাস্তিক বলা হচ্ছে, তারা আসলে নাস্তিক নয়। তাদেরকে নাস্তিক বলার কারনে মনে করি অন্যান্য সাধারণ ধর্ম নিরপেক্ষ মানুষগুলো হুমকির সম্মুখীন হচ্ছে। নাস্তিকের কাজ ধর্ম পালন থেকে বিরত থাকা, ধর্মকে কটাক্ষ করা নয়। কিন্তু যাদের নিয়ে কথা উঠেছে তারা সাম্প্রদায়িক ইসলাম বিদ্বেষী। এরা অকথ্য ভাষায় ইসলাম ধর্মের মৌলিক বিষয়গুলো নিয়ে গালিগালাজ করেছে। তাই এদের বিচার হওয়া উচিৎ। সাথে সাথে এটাও বোঝানো উচিৎ যে ব্লগার মাত্রই ধর্ম বিরোধী নয়, ধর্মপ্রান ব্লগারও আছে অনেক।

কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারের কি আসলেই এই মুহূর্তে ব্লগারদের ধরাটা এতোই গুরুত্বপূর্ণ ছিল? চিহ্নিত ব্লগাররা তো সেই প্রথম থেকেই সরকারের ছত্রছায়ায় বসবাস করছে। তাদেরকে গ্রেফতার করার ঘটনা তো এমন কিছুই না। নাকি আবার কোন ইস্যু তৈরি করতে চাচ্ছে সরকার। ওহ ইস্যু কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েও গেছে। শুক্রবার আর শনিবার হরতাল দিয়েছে তথাকথিত সুশীল সমাজ। সুরঞ্জিত বাবুর এতীমখানার জন্য বরাদ্দকৃত টাকা থেকে নিজের ভাগ বসানোর কেলেঙ্কারি নিয়ে কারো মনে কোন প্রশ্ন আসার আগেই সেটাকে আড়াল করে ফেলা হয়েছে ব্লগারদের গ্রেফতার করার মাধ্যমে। সাথে সাথে ৬ এপ্রিলের লংমার্চে একটু পানিও ফেলতে চাচ্ছে। এর আগেও একটা লেখায় লিখেছিলাম, প্রয়োজন ফুরালে ব্লগারদের কুরবানি দিতে কার্পণ্য করবে না সরকার। এখন তাই বাস্তবায়ন হতে দেখছি। ব্লগাররা এখন শুধুই বলীর পাঁঠা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×