রাজধানী ঢাকার অদূরে গাজীপুরে গড়ে তোলা হচ্ছে হাইটেক পার্ক। উচ্চতর ডিগ্রি নিতে আগ্রহী সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার জন্য এখানে থাকছে দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বিশ্ববিদ্যালয়। অর্ধ শতাধিক একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে এ বিশ্ববিদ্যালয়। বন্দরনগরী চট্টগ্রামেও গড়ে তোলা হচ্ছে আরেকটি হাইটেক পার্ক। হাইটেক পার্ককে কেন্দ্র করে বদলে যাবে দেশের আইটি সেক্টর। গাজীপুর ও চট্টগ্রামের হাইটেক পার্ককে ঘিরে আইটিতে অর্থনীতির নতুন এক দিগন্ত দেখছে দেশবাসী। ডিজিটাল বাংলাদেশ গড়তে হাইটেক পার্কের গুরুত্ব অনেক। প্রযুক্তির উন্নয়ন ঘটাতে গড়ে তোলা হচ্ছে হাইটেক পার্ক। দেশের ১২টি গুরুত্বপূর্ণ শহরে হাইটেক পার্ক করার পরিকল্পনা নিয়েছে সরকার। যেখানে হাতছানি দিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। আইসিটির যথাযথ উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে আরও বেগবান করতেই হাইটেক পার্ক গড়ে তুলছে বর্তমান সরকার। হাইটেক পার্কে ১০ লাখ আইটি পেশাদার তৈরির মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে বছরপ্রতি রপ্তানি আয় ১ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রায় এগিয়ে যাচ্ছে সরকার। তাছাড়া সারা দেশে ৫৩ হাজার ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে আগামী পাঁচ বছরের মধ্যে প্রতি বছর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি বাড়বে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই সরকারি সব সেবা নিতে পারছেন। ইতিমধ্যে এর আয় ২৫ মিলিয়ন ডলার থেকে ২৫০ মিলিয়ন ডলার অতিক্রম করেছে। দেশের সাধারণ মানুষের প্রত্যাশিত আইসিটি পার্ক (হাইটেক পার্ক) এ সরকারের আমলেই বাস্তবায়ন হতে যাচ্ছে। আর এতে বর্তমান সরকার আরেকটি সম্ভাবনার দ্বার উন্মোচন হচ্ছে। এর ফলে উজ্জ্বল সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং আগামীতে এগুলো হবে দেশের ডিজিটাল কর্মসূচির অন্যতম গর্বিত অংশীদার।
দেশের ডিজিটাল কর্মসূচির অন্যতম গর্বিত অংশীদার হাইটেক পার্কে বিলিয়ন ডলারের হাতছানি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।