বহু প্রত্যাশিত পদ্মা সেতুর ট্রায়াল পাইল স্থাপনের মধ্যে দিয়ে উৎসব মুখোর পরিবেশে পদ্মা সেতুর মূল কাজ শুরু হয়েছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বহু প্রত্যাশিত পদ্মা সেতুর ট্রায়াল পাইল স্থাপনে এ্যাংকর পাইলের কাজ শুরু হয়েছে। ভাড়ি যান্ত্রপাতি ব্যবহার করে বিশাল ক্রেনের মাধ্যমে এই এ্যাংকর পাইল স্থাপন করা হচ্ছে। এর মধ্য দিয়েই মূল সেতু তৈরির প্রাথমিক কাজ শুরু হলো। তাই ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির শুরুর ক্ষণটিকে তাদের রীতি অনুযায়ী দু’টি কালো ষাঁড় গরু, দু’টি খাসি ও দু’টি মোরগ পদ্মা নদীতে উৎসর্গ করে। সেই লক্ষে এগুলো জবাই করে বিশেষ কৌশলে রক্তগুলো সরাসরি পদ্মায় দেয় হয়। চীনের রীতি অনুয়ায়ী কাজের সফলতা ও দুর্ঘটনা রোধে এই পশু উৎসর্গ করা হয়। ষাঁড়ের সামনের দু’রান অর্থ্যাৎ দুইটি গরুর চারটি রান পদ্মা নদীতে উৎসর্গ করে ছেড়ে দেয়া হয়। বাকি মাংস প্রকল্পে কর্মরতদের মাঝে বিতরণ করা হয়। এ সময় এ্যাংকর পাইলের কাজের চারিদিকে একের পর এক আতশবাজি ফুটতে থাকলে। উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট প্রায় সকলেই অংশ নেন। দুই নম্বর পিলারের কাছে নদীতে এই এ্যাংকর পাইল স্থাপন শুরু হয়েছে। এরপরই ২০ মার্চ থেকে ট্রায়াল পাইল স্থাপন করা শুরু হবে। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটি যথাযথভাবে এগিয়ে চলার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী সব সহযোগিতায় প্রস্তুত রয়েছে। হরতাল অবরোধে পদ্মা সেতুর কাজে কোন বিঘ্ন সৃষ্টি করতে পারেনি। সব চলছে সিডিউল অনুযায়ী।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।