৬৮ বছরের নাগরিকত্বহীন জীবনের অবসান ঘটিয়ে ৩১ জুলাই মধ্যরাতে আলোয় ভাসবে সব ছিটমহল
৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ-ভারতের মধ্যকার দীর্ঘদিনের ঝুলে থাকা ছিটমহল সমস্যা শেষ হচ্ছে ৩১ জুলাই মধ্যরাতে। তাই এই দিনটিকে ঘিরে দু’দেশেই চলছে ব্যাপক আয়োজন। জানা গেছে, দু’দেশের ১৬২টি ছিটমহলেই ওই দিনশেষে রাত ১২ টায় একইসঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন করবে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। ৬৮ বছর পর ছিটমহল সমস্যা সমাধান হওয়ায় ছিটমহলের প্রত্যেক মুসলিম বাড়িতে ৬৮টি মোমবাতি আর হিন্দু বাড়িতে ৬৮টি প্রদীপ জ্বালানো হবে। এছাড়া ছিটমহলগুলোর প্রতিটি অন্ধকার সড়ক মশাল জ্বালিয়ে আলোকিত করার পাশাপাশি ওড়ানো হবে আকাশ প্রদীপ। রাতভর চলবে নাচ-গানসহ নানা অনুষ্ঠান। ৬৮ বছরের নাগরিকত্বহীন জীবনের অবসান ঘটানোর প্রতীক হিসাবে দু’দেশের ছিটমহলবাসী এই অভিনব কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সমন্বয় কমিটি ভারত শাখার সহ-সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত। ২০১৫ সালের ৩১ জুলাই হচ্ছে ছিটমহলে বসবাসকারী মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। রাষ্ট্রহীন মানুষগুলো তাদের নাগরিক অধিকার ফিরে পাওয়ায় ওই দিন মধ্যরাতের পরই ঘর থেকে বেড়িয়ে পড়বে। রাতভর ছিটবাসী নেচে-গেয়ে উল্লাসে মেতে উঠবে। এই রাতটি হবে ছিটমহলবাসীর জন্য উত্সবের রাত। ওই দিন দু’দেশের ভেতরে থাকা ছিটমহলগুলোর আনুষ্ঠানিক বিনিময় সম্পন্ন হবে। এরপর থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশী এবং ভারতে অবস্থিত বাংলদেশী ৫১টি ছিটমহল ভারতীয় হয়ে যাবে। ১ আগস্ট সূর্য ওঠার আগেই মুছে যাবে ছিটমহলের নাম।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন