হৃদয়ের মানচিত্রে আজ তোমায় খুঁজি ,
প্রদীপের নিভু আলোয় তোমায় দেখি ,
স্পর্শের অনুভূতি তে চমকে উঠি ,
ঘুরে দাড়ায় , তোমায় পাব বলে...
নীরব চিৎকার গলায় জমাট বাধে...
শান্ত প্রকৃতি জানান দেয় এ যে তুমি নও ,
এ যে মহাকালের আহবান...
হারিয়েছ তুমি , খুঁজে পাব এই আশায় ,
স্তব্ধ প্রকৃতিতে আমি মিশে যায় ,
হয় না পাওয়া খুঁজে তোমায় ,
তোমারই মাঝে বিলীন আমি অসহায়.....
শান্ত আমি , শান্ত তুমি , শান্ত এই সময় ।
শান্ত ঝড়ের সাথে কেটে যায় , আমার দুঃসময়.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

