নীলে লীন
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাথার উপর আকাশ। গত কদিন ধরে ভরদুপুরে একদম নীল। ভুল হল। এটাই বোধহয় আকাশী। এক টুকরো মেঘ নেই। বিশাল এক আয়না। শিল্পি কল্পনায় যত রং দেখেন সবগুলো দেখছি আকাশে, উদয় হতে অস্ত। আর রাতের তারা গুলো তো ভুলিয়ে দেয় যে ঢাকায় থাকি। গত এক শীতে বসে আছি দারুচিনি দ্বীপে। সন্ধার পর এক উথাল পাথাল জোৎস্না, কেউ যেন সাগরে ঢেলে দিয়েছে তরল পিতল। সাগরের আর চাঁদের মাঝের দিগন্ত নিকষ কালো। চন্দ্রাহত হয়ে বসে আছি। কিছু পরে হল চন্দ্রের প্রস্থান। হবে ছন্দের পতন। ভুল ছিল। ছিলাম চন্দ্রে আহত, এবার প্রায় নিহত। পুরো আকাশ জুড়ে তারার খেলা। ওটা কালপুরুষ বা ওরাইওন। ঐ তো সপ্তর্ষি। সবচেয়ে চেনা গুলো খঁুজে পেলাম এক নিমেষে।একই ভাবে আজ ঢাকার আকাশে পেলাম তাদের। এত পরিষ্কার আকাশ বহুদিন দেখিনি। "আইসন" নামের ধূমকেতু খুঁজলাম। "ভারগো" কে খুঁজে পেলে হত। আজ হল না। "সালার দ্য উয়ুনি" বলে বলিভিয়ায় একটা সল্টপ্যান আছে। দিকের অন্ত খুঁজে পাবেন না সেখানে, বৃষ্টির পরে। এ যেন আকাশ এসে মেশে পায়ে। বিকেলের তেজহীন সূর্যের আভা মিশে থাকল চোখে।আকাশ দেখালো "প্রকৃতি" শিল্পির তুলির খেলা। এত এত রং, নামও জানি না! কে জানে, এমন এক গোধূলিবেলায় রবি বাবু লিখেছিলেন কী না "চিরদিন তোমার আকাশ,তোমার বাতাস..আমার প্রাণে বাজায় বাঁশী.....আমি তোমায় ভালবাসি।"
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন