somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের অজান্তেই তিনি খুব ভালো একটা কাজ করেছেন-- আই স্যালুট আল্লামা শফি

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোটা আর আল্লামা শফির তেতুল তত্ত্ব। পত্র পত্রিকা আর ব্লগ এখন সয়লাব। আওয়ামী লীগ হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। পাঁচ সিটির পরাজয়ের পরে যে সমালোচনার ঝড় উঠবে মনে হয়েছিল, তা হল না। গোপনেই ভুল ভ্রান্তি শুধরানোর সুযোগ পেল। বিএনপি এই ইউফোরিয়া দিয়ে আন্দোলন চাঙ্গা করতে পারতো, তবে রমজান আসায় আপাততঃ আন্দোলনে যাওয়া সমীচীন বলে মনে করে নি।
কোটা নিয়ে আন্দোলনে মনে হচ্ছে রাজনীতি প্রবেশ করে গেছে। ‘মুক্তিযোদ্ধা’ দের কটাক্ষ করা হয়েছে এমন রটনা (এখনও কোন ভিডিও প্রমাণ দেখা যায় নি, তাই রটনা বললাম) আন্দোলনে একটা বিচ্ছিরী পরিস্থিতি তৈরি করেছে। ‘কোটা’ যৌক্তিক না অযৌক্তিক তাঁর চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই ব্যবস্থার পক্ষে কে আর বিপক্ষে কে। একদিকে আওয়ামী আর একদিকে বিএনপি আর জামায়াত এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলা হয়েছে। ফলে আসল আলোচনা এখন আর হবে বলে মনে হয় না। শুরু হতে যাচ্ছে রাজনীতির খেলা।
তবে মজার পরিস্থিতি তৈরি করে দিয়েছেন শফি সাহেব। সবচেয়ে ঝামেলায় ফেলে দিয়েছেন তাঁদেরকে যারা দেশে যারা ইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে চান। তাঁরা না পারছেন এগিয়ে এসে সমর্থন দিতে না পারছেন সমালোচনা করতে। পর্দা প্রথার সমর্থনে তিনি বেশ অকাট্য এবং বৈজ্ঞানিক যুক্তি দেখিয়েছেন। যদিও ‘তেতুল’ এবং ‘লালা’ র উদাহরণটা অনেকটাই রূপক তবে মূল বক্তব্য কিন্তু বৈজ্ঞানিক। পুরুষ এবং নারীর মনোবিজ্ঞান ঘেঁটে যে তথ্য আবিষ্কৃত হয়েছে তা হচ্ছে, বয়ঃসন্ধিকাল কিংবা পিউবার্টি এলে পুরুষ এবং মহিলা র ভেতরে কিছু মানসিক পরিবর্তন হয়।
পুরুষ নারীদের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে আর নারীরা পুরুষের চোখে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চেষ্টা করে। পুরুষদের আগ্রহী হয়ে ওঠাকে ‘লালা’ ঝরা বললে পুরো ব্যাপারটা ‘শরীর’ ঘটিত কিংবা ‘যৌন আবেদন’ জাতীয় কিছু বোঝায়। অর্থাৎ নারীর ভেতর শরীর ছাড়া আর কিছু নেই। একটু (???) হয়তো বাড়িয়ে বলা হয়ে যায় তবে ‘আগ্রহী’ কিংবা ‘আকর্ষিত’ বোধ করা ব্যাপারটা স্বাভাবিক একটি ঘটনা। তা এক পলকের দেখা, গল্প গুজব, আড্ডা, স্বপ্ন দেখা এসবে থেমে থাকতে পারে কিংবা যৌনতা পর্যন্ত এগুতেও পারে। সবচেয়ে বড় কথা, এই উপসর্গ গুলো উপরওয়ালা (যে নামে তাঁকে ডাকতে চান) প্রদত্ত কিংবা হরমোন ঘটিত।
নিজের অজান্তেই মহামতি শফি সাহেব খুব ভালো একটা কাজ করেছেন। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ‘আমাদের মানসিকতা’। আজ যারা হৈ হৈ করে উঠছেন, ‘অশালীন’ উক্তি বলে বক্তব্য দিচ্ছেন, তাঁরা কি আদৌ একবার ভেবে দেখেছেন, তাঁরা সত্যিকার অর্থে একজন নারীকে কি রূপে দেখেন? পত্র পত্রিকা কিংবা টেলিভিশানে যেসব বিজ্ঞাপন হয় সেখানে একজন নারীকে কিভাবে উপস্থাপন করা হয়। শফি সাহেব খুব ‘সৎ বাংলা’য় তাঁদের ভোগ্যপণ্য বলেছেন আর আমরা প্রতিনিয়ত আমাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করছি তাঁরা ‘ভোগ্যপণ্য’।
পত্রিকায় যত বড় বড় বিজ্ঞাপন ছাপা হয়, সেগুলোর বেশীর ভাগে একজন নারী আপনাকে জানাচ্ছে কোন দুধ কিনতে হবে, কোন ঢেউটিন কিনতে হবে। কোন দোকানে সুলভে জিনিস পাওয়া যায় এই তথ্যটা আপনাকে জানানোর জন্য যে বিজ্ঞাপন সেখানেও অনাবশ্যক ভাবে একজন নারীর ছবি দেয়া থাকে। আর টেলিভিশান। সেখানে সবচেয়ে বেশী যিনি আমাদের উপদেশ দেন তিনি হচ্ছেন জনৈকা রূপসী। যিনি একটি বিশেষ ক্রিম ব্যবহার করে একাধারে ফর্সা হয়েছেন, রূপসী হয়েছেন এমনকি তাঁর দিকে এখন পুরুষরা লালায়িত ভাবে তাকাচ্ছেও। যে স্বামী আগে খুব ব্যস্ত থাকতো এখন সে অফিসে বাদ দিয়ে গৃহে লালা ঝরাচ্ছে।
সাবান, স্যাম্পু থেকে শুরু করে প্লাস্টিকের বালতি কোনটা কিনতে হবে এই উপদেশ বাণী দেয়ার জন্য বরাদ্দ আছেন একজন ‘লালা’ ঝরা সুন্দরী। উদ্দেশ্য এই ‘তেতুল’ রমণীর অনুরোধে যেন বাড়ীর পুরুষটা লালা ঝরাতে ঝরাতে বাজারে যেয়ে সেই সাবান কেনে। পারফিউমের বিজ্ঞাপন তো আরও এক কাঠি সরেস। এই পারফিউম মাখলে দলে দলে রমণী আপনার জন্য লালা ঝরাবে। সবচেয়ে বড় কথা এই বিজ্ঞাপন গুলো দেখে, প্রসাধন গুলো বিক্রিও হচ্ছে। অর্থাৎ এই সাবান মেখে আমিও সেই সুন্দরী নায়িকা হতে পারি, এমন বিশ্বাস আমার মনে জন্মে গেছে।
শুধু বিজ্ঞাপন কেন, সিনেমা নাটকে কখনই দেখানো হয় না অফিসের বস একজন রমনী। কোন নারীর প্রাপ্তি বলতে সুন্দরী প্রতিযোগিতা জেতা। অফিসে প্রমোশান পেয়েছে এমন কোন দৃশ্য তো দেখাই যায় না। যা দেখা যায় তা হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট, আর তাতে আনন্দিত হতে দেখা যায় কেবল তাঁর পিতা, মাতা ভাই বোনকে। কখনই স্বামী কিংবা শ্বশুর বাড়ীর কাউকে না। নারী চরিত্র মানেই নায়কের মনোরঞ্জন করা কিংবা সংসার সামলানো একজন মা। নতুন শুরু হয়েছে শাশুড়ি ননদ আর বউ এর মাঝে কুট-কাচালি, অর্থাৎ ঘরের ভেতরে থাকা।
শফি সাহেব কি খুব ভুল বলেছেন? খুব সত্যি একটি কথা বলেছেন। তবে তাঁর সমর্থনে এখনও কাউকে আসতে দেখা যাচ্ছে না। এখানেও সেই ভণ্ডামি। হেফাজত কে নিয়ে রাজনীতি করতে কোন দলেরই আপত্তি নেই। তাঁদের ‘তের দফা বাস্তবায়ন করব’ এমন কথা কেউ বলতে রাজী না, তবে তাঁদের ভোট পেতে সবাই আগ্রহী। তাই মনে প্রাণে সবাই চাইছে তিনি এমন সব কথা বলুন, যা সমর্থন করলে অন্ততঃ তাঁদেরকে কেউ অশালীন বলবে না। তাঁদের প্রগতিশীল ছবিতে কোন কালি লাগবে না। আওয়ামীলীগ দোটানায় ছিল, হেফাজতি সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে কি না। চার সিটি র পরে গাজীপুরেও যখন হেফাজত মুখ ফিরিয়ে নিল তখন ‘লালা’ জাতীয় বক্তব্যের প্রতিক্রিয়ায় কড়া কথা বলতে মনস্থ করল, প্রধানমন্ত্রী মুখ খুললেন। তবে বিএনপি জামায়াত এখনও চুপ আছে।
আমি ব্যক্তিগত ভাবে তাঁকে স্যালুট জানাই। ভাবি। তিনি অন্ততঃ সততা দেখিয়েছেন। তিনি মনে যা ভাবেন, তাই বলেছেন। নিজের অজান্তেই তিনি মহৎ যে কাজটা করেছেন, তা হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছেন, তোমরা যা ভাবো তা বলার সাহস রাখো না। তোমরা ভণ্ড। মুখে নারী স্বাধীনতা আর নারীর অধিকার নিয়ে যতই কথা বলো, মনে মনে তোমরা এখনও নারী কে ভোগ্যপণ্য ই ভাবো। কেবল মুখে স্বীকার কর না। মুক্তিযুদ্ধ, কোটা, নারী অধিকার নিয়ে তোমরা শুধু রাজনীতি করতে জান, সত্যি কথা বলতে জান না।
১৭টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×