somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মহান কু(?)কীর্তির গল্প

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষটি এটি অন্যায় করেছিলেন। তবে খুব সৎ উদ্দেশ্য নিয়ে। তারপরও কাজটাকে কুকীর্তিই বলা হবে। সে সম্পর্কে একটু পরে বলব। তাঁর আগে বলব দারুণ মেধাবী এই গবেষক মানুষটার জীবনে ঘটে যাওয়া প্রথম বিতর্কের গল্প।
মানুষটির নাম জি এইচ আরমার হ্যানসেন। জন্ম ১৮৪১ এর ২৯শে জুলাই নরওয়েতে। পনের সন্তানের ভেতর তিনি ছিলেন অষ্টম। পিতা ছিলেন একজন ব্যবসায়ী। ১৮৪০ এর কঠিন সময়ে তিনি ব্যবসায় লস করে দেউলিয়া যান। সংসারকে সাহায্য করতে তাই হ্যানসেন ক্রিস্টিয়ানা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। মেডিকেল স্কুলে পড়াশুনা কালীন তিনি প্রায়ই তাঁর শিক্ষকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তেন। তাঁকে একসময় অ্যানাটমির খন্ডকালীন প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়। ছাত্রদের ভেতর দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
১৮৬৬ তে তিনি মেডিসিনে অনার্স মার্ক পেয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ক্রিস্টিয়ানা ন্যাশনাল হাসপাতালে ইন্টার্নশিপ শেষ করে লফটনের এক ছোট মৎস কমিউনিটির চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৮৬৮ তে চলে আসেন মাতৃভূমি নরওয়ের বারগান এ। উদ্দেশ্য গবেষণা করা।
সে সময়ে লেপ্রোসি বা কুষ্ঠ রোগীদের দেখাশুনা করতেন নান এবং ধর্মযাজক রা। খুব অল্প সংখ্যক হাসপাতালেও এই সব রুগীদের থাকতে দেয়া হত। তাঁর একটি ছিল সেন্ট জর্গান হাসপাতাল। এর চীফ ফিজিশিয়ান ছিলেন ড্যানিয়েল ডেনিলসেন। তিনি ১৮৩৯ থেকে ১৮৪০ পর্যন্ত কার্ল উইলহেম বোয়েক কে সঙ্গে নিয়ে লেপ্রোসি নিয়ে গবেষণা চালান, এবং লেপ্রোসি গবেষণার ওপর তাঁদের গবেষণাপত্র তৈরি করেন। প্রকাশিত হওয়ার পরে দারুণ প্রচারণা পায় গবেষণাপত্রটি। লেপ্রোসি গবেষণার একটি পীঠস্থান হয়ে ওঠে বারগান শহর।
১৮৪৯ সালে প্রতিষ্ঠা হয় লাঙ্গেগারদেন লেপ্রোসী হাসপাতাল। ডেনিলসন ছিলেন তাঁর মুখ্য চিকিৎসক। ডেনিলসন এবং এবং তাঁর সহ গবেষক বোয়েক দুজনেই মনে করতেন লেপ্রোসি বংশগত রোগ।
এদিকে লেপ্রোসি রুগীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় দ্বিতীয় আরেকটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে হয়। এই হাসপাতালেই হ্যানসেন এসে যোগ দেন ১৮৬৮ তে। সেই হাসপাতালের চীফ ফিজিশিয়ান তখন ড্যানিলসন। কিছুদিনের ভেতরই তিনি তাঁর সহকারী নিযুক্ত হন। একদিন তাঁর মতবিরোধ হয়ে যায় ড্যানিলসনের সঙ্গে। লেপ্রোসির কারণ নিয়ে। ড্যানিলসনের মতে এরোগ ‘বংশগত’ আর তাঁর ধারণা এই রোগ ‘ব্যক্টেরিয়ার’ কারণে।
১৮৭০ এ হ্যানসেন একটি গ্র্যান্ট পেলেন বন এবং ভিয়েনায় যেয়ে হিস্টোপ্যাথলজি নিয়ে পড়াশোনা করার জন্য। ড্যানিলসনের সঙ্গে তাঁর বিরোধ ততদিনে মিটে গেছে। তিনি তাঁকে অনুমুতি দিলেন পড়াশোনা করতে যাওয়ার। ফিরে এলেন ১৮৭৩ সালে। বিয়ে করলেন ড্যানিলসনের কন্যা স্তিফেন মেরি কে। ফিরে এসেই হ্যানসেন লেগে পড়েন লেপ্রোসির কারণ অনুসন্ধানের গবেষণায়। প্রথমে খুজলেন লেপ্রোসি রুগীর রক্তে। পেলেন না। এরপর খুজলেন রোগীর নডিউলে। এখানে তিনি লম্বা আকৃতির জীবাণুর দেখা পেলেন। এগুলোকে তিনি ‘ব্যাকটেরিয়া’ বললেন এবং লেপ্রোসীর কারণ হিসেবে উল্লেখ করলেন। এসব আবিস্কার নিয়ে তিনি তাঁর গবেষণাপত্র প্রকাশ করলেন ১৮৭৪এ।
‘ব্যাক্টেরিওলজি’ তখন শৈশব চলছে। জীবাণু দেখবার কিংবা সেসব ‘স্টেইন’ বা ‘রঞ্জিত’ করবার খুব ভালো ব্যবস্থা তখনও তৈরি হয় নি। তাঁর এই আবিস্কার খুব বেশী গ্রহণযোগ্যতা পেল না। এমন সময় ১৮৭৯ তে একদিন রবার্ট কক এর ছাত্র অ্যালবার্ট নিসার (যিনি গনোরিয়ার জীবাণু আবিস্কার করেন) এলেন তাঁর সঙ্গে দেখা করতে। তাঁকে তিনি জানালেন তাঁর আবিস্কারের কথা। কিছু ‘স্পেসিমেন’ তাকে দিলেন যা তিনি লেপ্রোসি রুগীর ‘নডিউল’ থেকে বের করেছেন। নিসার সেসব সঙ্গে করে নিয়ে এলেন। কিছুদিন পরে তিনি উন্নত পদ্ধতিতে এসব ব্যাকটেরিয়া রঞ্জিত করতে পারলেন। খুব সুন্দরভাবে এগুলো দেখা যেতে লাগলো। তিনি দাবী করে বসলেন ‘তিনিই লেপ্রোসীর জীবাণুর আবিষ্কর্তা’। তাঁর জীবনের প্রথম বিতর্ক।
এ নিয়ে প্রচুর বাকবিতন্ডা হয়। তিনি দাবী করেন তিনি এই জীবাণুর আবিষ্কর্তা। তাঁর স্বপক্ষে তাঁর প্রকাশিত গবেষণাপত্র দেখান। অবশেষে এই আবিস্কারের কৃতিত্ব তাঁকে দেয়া হয়। এখনও লিপ্রোসীর জীবাণুকে বলা হয় ‘হ্যানসেনস ব্যাসিলাই’ আর অসুখটিকে বলা হয় ‘হ্যানসেনস ডিজিজ’। এর এক বহরের ভেতরই তিনি তাঁর দ্বিতীয় বিতর্কের জন্ম দেন। কারো মতে তা ছিল তাঁর কুকীর্তি, কারো মত বোকামি। কারো মতে অন্যায়।
১৮৮০ সাল। লেপ্রসি জীবাণুর গবেষণা নিয়ে তখন তিনি মরিয়া। জীবাণুটির চরিত্র বোঝার জন্য তিনি উঠে পরে লেগেছেন। এজন্য চাই জীবাণুকে অন্যত্র বংশ বিস্তার করানো। যেখানে পারছেন সেখানে চেষ্টা করছেন। কোথাও সফল হচ্ছেন না। যত জিব জন্তু পারছেন সবার দেহেই চেষ্টা চালালেন জীবাণু প্রবেশ করিয়ে অসুখ তৈরির। শেষে নিজের শরীরে তিনি জীবাণু প্রবেশ করালেন,লেপ্রোসি রুগীর শরীর থেকে বের করা জীবাণু মিশ্রিত রস। রোগ তৈরি করতে সক্ষম হলেন না। তাঁর শ্বশুর ড্যানিলসন এর শরীরেও চেষ্টা হল। এরপর একে একে চেষ্টা চলল হাসপাতালের কর্মচারী, রুগী অনেকের ওপর।
এরপর একদিন এক রুগীনির চোখে জীবাণু ছোয়াতে যেয়ে ধরা পরে যান। রুগিনির বড় কোন ক্ষতি না হওয়ায় আর তাঁর সুনামের কারণে তাঁকে মৃদু শাস্তি দেয়া হয়। হাসপাতালের পদ তিনি হারান। তবে তাঁকে কেবল জীব জন্তুর ওপর গবেষণার অনুমুতি দেয়া হয়। তাঁর সেই অসমাপ্ত কাজ অবশেষে শেষ হয়েছিল তাঁর মৃত্যুর অনেক বছর পরে। মহান এই গবেষক ১৯১২ সালে মৃত্যু বরন করেন। তখন পর্যন্ত এই জীবাণু কোন জীব-জন্তু কিংবা কৃত্রিম উপাদানে জন্মানো সম্ভব হয় নি। আজও কেবল ইদুর আর আর্মাডিলো এর পায়ের পাতায় এই জীবাণু জন্মানো সম্ভব হয়েছে, কিন্তু কোন কৃত্রিম মাধ্যমে এই জীবাণু কে এখনও জন্মানো সম্ভব হয় নি। কে জানে আদৌ কোনদিন সম্ভব হবে কি না।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×