somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নূর ফাতেমার স্বপ্ন !!

১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ আসলে কি নিয়ে বাঁচে? স্বপ্ন ছাড়া জীবনের আর কি বা অনুষঙ্গ থাকতে পারে! কালকের নিত্যকাজের স্বপ্ন নিয়েই প্রতিদিন রাতে ঘুমাতে যাই আমরা। ছোট্ট স্বপ্নকে সামনে নিয়ে এগোতে থাকি বড় স্বপ্নের দিকে। এভাবে বৈচিত্রময় স্বপ্নে জীবন তাকের নানা পরতে পরতে সাজানো থাকে বাঁচার অনুষঙ্গ। এই পৃথিবী থেকে যদি কিছু দেওয়া-পাওয়ার না থাকে তাহলে বেঁচে থাকার সব আগ্রহ হারায়। আত্মহননই তখন হয় সরল পথ।

কিন্তু স্বপ্নই বেঁচে থাকার দিকে তড়িৎ গতিতে ধাবিত করে আমারদের। এরকম সাজানো স্বপ্ন নিয়ে ষোলটা বছর পার করেছে কিশোরী নূর ফাতেমা। আর সেই স্বপ্নের ওপর আধুনিক অস্ত্রের ঝলকানি। উর্দি পরা সৈনিক আর মগদের মত্ততা। জীবন নিয়ে স্বপ্নকে ধূলিসাৎ আর স্বপ্ন ভঙ্গের মাধ্যমে জীবনকে নিস্তব্ধ করার খেলায় মেতে উঠেছে তারা।

সেই স্রোতে ভাসতে বাধ্য হয়ে এসেছে বাংলাদেশের সীমান্তে। প্রতিবেশীর সালেহ আহমদের সাথে বিয়ের স্বপ্নে বোধ হয় বধূ হিসেবে নিজেকে আরশির সামেন দেখেছে অনেকবার। হঠাৎ কোন বুলেট এসে পড়ছে আরশির উপর। ভেঙ্গে চুরমার হয়ে পায়ের কাছে পড়েছে কাচের টুকরোগুলো। নিজের প্রতিচ্ছবির সাথে সাথে হয়তো তার বধূ সাজার ইচ্ছাটাও হারিয়ে গেছিলো। টানা পাঁচ দিনের দুঃসাহসিক পাহাড়ি রাস্তা পেরিয়ে এসেছে এপারে। ঠাঁই হয়েছে শরণার্থী শিবিরে। ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে হারিকেনের আলোর মতো মিটমিট করছিলো তার ঘর বাধার স্বপ্ন।

নূর ফাতেমাদের মতো সালেহ আহমেদের পরিবারও এখন কুতুপালং শরণার্থী শিবিরে। আজ বাংলানিউজের শিরোনাম দেখলাম ‘নিজ দেশ তাড়ালো, বাংলাদেশেই চার হাত এক হলো’। “সাংবাদিকের সাথে মাকে কথা বলতে দেখে সেখানে এসে দাঁড়ালো বছর ষোলোর কিশোরী। মেয়েটির মাথা থেকে কাপড়টা একটু সরলো বটে! মায়ের নজর এড়িয়ে যায়নি সেই দৃশ্য। খুব চেঁচিয়ে মেয়েকে উদ্দেশ্যে করে মায়ের হাঁক-‘নুর ফাতেমা পুরুষদের সামনে পর্দা করতে হয়। বিয়ে হয়েছে কদিন হলো-ভুলে গেছস?”

তাঁর মায়াবী মুখটার দিকে তাকায়ি চোখ ছলছল করে উঠছে। এক জীবনে আর কি দেখবে হবে তাকে! আর কি সইতে হবে! স্বপ্ন আর জীবন যে শরণার্থী শিবিরে থমকে দাঁড়িয়েছে।

এর মধ্যে আশার বাণী হলো লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন আর জীবনের পাশেই বাংলাদেশ। মানবতার পাশে আমাদের প্রিয় বাংলাদেশ। হাজার স্বপ্নর ভেতরে যেন পূরণ হয় তোমার স্বপ্ন প্রিয় বাংলাদেশ। সেই প্রত্যাশা সব সময়। চার হাত এক হলেও মানবতার জন্য সারা পৃথিবীর হাত কবে এক হবে?
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০২
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

×