যারা নিজেদের ক্যারিয়ার, উচ্চতর ডিগ্রী ইত্যাদি নিয়ে দিবা-রাত্র ব্যস্ত সময় কাটান তারা কি কোনদিন জানতে পারবেন নিজ সন্তানকে আ-কার, ই-কার, ঋ-কার শেখাতে কেমন লাগে। কতখানি আবেগ, ভালবাসা, মায়া ও মমতার বন্ধনে জড়ানো সে সোনা সোনা ক্ষণ। কতটুকু ধৈর্য্য ও দায়িত্বশীলতা প্রয়োজন নিজ সন্তানদের প্রথম পাঠের শিক্ষক হিসেবে নিজেকে কাজে লাগাতে! এটা কোন ছোট বিষয় নয়, বরং অত্যন্ত বড় একটি বিষয় যা আমি আমার মেয়েকে পড়াতে গিয়ে বুঝতে পারছি। আমি প্রতিদিন আমার বাচ্চাকে নিয়ে বসছি। তাকে শেখাতে গিয়ে আমি নিজেও অনেক কিছু শিখতে পারছি যা আমার জন্য নতুন ও আনন্দদায়ক। ধৈর্য্যের পরীক্ষাও হয়ে যাচ্ছে একইসাথে। আমার মেয়েকে শেখালাম ঔ-কার লিখতে। তারপর বললাম ঔ-কারের ভিতরের খালি জায়গায় তোমার মনমত একটা অক্ষর লিখ। সে অনেকক্ষণ চিন্তা-ভাবনা করে লিখল 'e.' আমি হাসব, না রাগ করব বুঝে উঠার চেষ্টা করলাম। একটা প্রয়োজনে তাকে শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিলাম। ভাবলাম কান ধরে উঠবস করালে কেমন হয়। পরে আবিষ্কার করলাম কানে ধরার সিস্টেমই সে জানে না। তাহলে এটা যে একটা শাস্তি সেটা বুঝবে কিভাবে। আমার মেয়েকে পড়াতে আমার ভাল লাগছে। নিজের ক্যারিয়ারের জন্য লেখাপড়া করতে যতটুকু ভাল লাগে তার থেকে অনেক বেশী ভাল লাগছে। আমার কাছেই আমার বাচ্চা শিখুক সঠিক উচ্চারণে কুরআন শরীফ পড়া। আমার কাছেই হোক আমার সন্তানের বাংলা, ইংরেজী ও অংক শেখা। জ্ঞান সমুদ্রের পথ পাড়ি দেয়ার সময়গুলোতে তার প্রথম সহযাত্রী হিসেবে আমার নামটি তার হৃদয়ে লেখা থাকুক। আল্লাহ তায়ালা কবুল করুন। আমীন।
আলোচিত ব্লগ
ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!
ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!
একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন
সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে

যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীকে ধন্যবাদ। তিনি একটি ট্যাবু ভেঙে দিয়েছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মদিন উপলক্ষে একটি বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই খবর প্রচার হওয়ার পরপরই... ...বাকিটুকু পড়ুন
গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন
Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন
শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়
গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।