আল্লাহর রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম যখন হজ্বের মৌসুমে বা কোন মওকায় মানুষদেরকে এ মর্মে দ্বীনের দাওয়াত দিতেন, "হে লোকসকল, তোমরা স্বীকার কর আল্লাহ তায়ালা ছাড়া কোন প্রভু নেই, তোমরা সফলকাম হবে।" রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের পিছু পিছু আবু লাহাব চলত এবং রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের দাওয়াত দেয়ার পরে উপস্থিত লোকদের সামনে রাসূলের কথাকে আবু লাহাব হেয় ও মিথ্যা প্রতিপন্ন করত। এ কাজ আবু জাহেলও করত। ওয়ালিদ ইবনে মুগিরাও করত। তাদের উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের আহবানে যেন মানুষ সাড়া না দেয়। কিন্তু আল্লাহ তায়ালা যাদের ভাগ্যে হেদায়েত রেখেছেন তারা ঠিকই আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনতে পেরেছে।
এ হীন কাজের দায়িত্ব এখন নিয়েছে আবু লাহাবদের উত্তরসূরী শার্লি এবদু।
৯/১১ -র পর মুসলিম উম্মাহর বিরুদ্ধে ক্রুসেডারদের নির্যাতনের কারণে মুসলমানদের অস্তিত্ব সংকটের মুখেও পাশ্চাত্যে ইসলামী ভাবাদর্শ আরো বিস্তৃতি লাভ করে।
শার্লি এবদুর কুফরী প্রচারণায় এবারও ইনশাআল্লাহ মুসলমানদের ঈমানী চেতনা আরো বেড়ে যাবে। ইসলামের প্রতি মানুষের আকর্ষন আরো বাড়বে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

