somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক শো-তে অনেক সিনেমা

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেদিন অনেক বেশিকিছু করা হয়ে যায় সেদিনের সবকিছুর স্মৃতি খুব একটা তাজা থাকে না। আজ অনেকগুলো আলাদা আলাদা কাজ করলাম। দিন শেষে দেখি, একদিনে কয়েক শো সিনেমা দেখলে যেমন কোনোটার গল্প মনে থাকে না সেই অবস্থা।

সকালে এক সলিসিটর ফার্মে গিয়েছিলাম ওদের একটি ভিডিও দেখে অনুবাদ করে দিতে। ভিডিও দেখে তো চক্ষু চড়কগাছ। দিনে দুপুরে এক বঙ্গ সন্তান ডাকাতি করেছে এক দোকানে। নিজের মোবাইলে আবার সেটি ভিডিও করে রেখেছে। দোকানদারও বঙ্গ সন্তান। তবে লন্ডনে পড়তে আসা বাঙালি তরুণ। একঘন্টা ধরে তাকে চড় থাপপড় মেরেছে মাস্তান ছেলেটি, সিগারেট চুরি করেছে, গালাগাল করেছে। তবে নিজে আনন্দ পাওয়ার জন্য যে রেকর্ড করেছে সেই রেকর্ডই তাকে ফাঁসিয়ে দিয়েছে। সকালে এই রেকর্ড দেখে গেলাম কিংস কলেজ।

মার্গারেট দেখামাত্র থিসিসের ড্রাফট ধরিয়ে দিলো। আগামী দু'মাস আবার সব কাগজপত্র খুলে বসতে হবে চূড়ান্তকপি তৈরি করার জন্য। তবে কালকের মত আর খারাপ লাগছে না। মনে হচ্ছে পারা যাবে। গি্লনের লেখা চিঠিটা বার দুয়েক পড়লাম। এখন ওর সমালোচনাগুলো ওতো খারাপ লাগছে না। টেবিলে সময় নিয়ে বসলে হয়ে যাবে আশা করি। পরিশ্রম করা লাগবে, এই যা।

ইউনিভার্সিটিতে ক্লাশ নেয়ার সময় ভেবেছিলাম একটি ডিভিডি দেখাবো। দেখি লাইব্রেরিতে সেটি নেই। আমি নিজে বিবিসি'র শপ থেকে কিনে এনে দিয়েছি। দেখাতে চাচ্ছিলাম সি-অটারের সংখ্যা কেনো আমেরিকায় কমে গিয়েছিলো এবং কিভাবে আবার তা বাড়ানো হয়েছে। ডিভিডি না পাওয়ায় বই থেকে কেসস্টাডি ফটোকপি করে দিলাম।

বাসায় ফিরে দেখি। উপসালা ইউনিভার্সিটির চিঠি। মাহফুজ পাঠিয়েছে, শুভেচ্ছা জানি েয় একটি কার্ড। খুব কম মানুষের ছোট বেলার ইচ্ছা পূরণ হয়। মাহফুজ ব্যারিস্টার হতে চেয়েছিলো ওর বড়চাচার মত। তা হয়তো হয়নি, কিন্তু আইন পড়াচ্ছে উপসালায়। সুতরাং ঠিক লাইনেই তো আছে। সুইডেন যাওয়ার দাওয়াত দিয়ে রেখেছে মাহফুজ। যাবো এবছর এপ্রিলে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×